1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসা‌রে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ১:২৬|
সংবাদ শিরোনামঃ
নড়াইলের নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি মন্ত্রীর দ্বারস্থ এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম রামপালে প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে ১৪ বছরের কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ পঞ্চগড়ের বোদায় বিদ্যালয়ে শিক্ষার্থী শ্লীলতাহানি অভিযোগ: অভিযুক্ত প্রধান শিক্ষক আটক,, আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা আগৈলঝাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড: ৩টি বসতবাড়ি ও ১টি রান্নাঘর পুড়ে ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা রামপালে জাহিদুল গ্যাংয়ের জাহিদুল র‍্যাবের হাতে আটক মাদারীপু‌রে জমি সংক্রান্তের জেরে গণমাধ্যমকর্মী‌কে কু‌পিয়ে জখম”বিচারের দাবিতে সংবাদ সম্মেলন মাদারীপুরে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কার্যক্রমে গতি আনতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে তেল পাম্পে মিছিল নিয়ে এসে ইউএনওর উপর হামলা ও অস্ত্র ছিনিয়ে নেয়ার চেষ্টা,

ডাসা‌রে দুর্গাপূজা উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৪৬৩ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক,এমদাদুল হক কাজলঃ- মাদারীপু‌র জেলার ডাসা‌র উপ‌জেলায় সনাতন ধর্মাবলম্বীদের আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উৎসব উপলক্ষে পূজা উদযাপন কমিটির নেতাদের নিয়ে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৪ অক্টোবর) সকাল ১০ ঘটিকার সময় ডাসার উপ‌জেলা কার্যালয় হল রু‌মে উপ‌জেলা প্রশাস‌ন ইউএনও কানিজ আফরোজ এর উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এসময় উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার কা‌নিজ আফ‌রোজ এর সভাপতিত্বে ও পুজা উদযাপন ক‌মি‌টির যুগ্ম সাধারন সম্পাদক মিন্টু লাল বা‌ড়ৈর সঞ্চালনায় বক্তব্য রাখেন- ডাসার থানা অ‌ফিসার ইনচার্জ মোঃ হাসানুজ্জামান

এসময় উপস্থিত ডাসার উপ‌জেলা আওয়ামী লীগের আহবায়ক ও সা‌বেক যোগাযোগ মন্ত্রী আলহাজ্ব সৈয়দ আবুল হো‌সে‌নের স্নেহধন্য সু‌যোগ‌্য ভা‌গ্নে ‌সৈয়দ সাখাওয়াত হো‌সেন।

এছাড়াও উপস্থিত ছিলেন ডাসার উপ‌জেলা পূজা উদযাপন ক‌মি‌টির সভাপ‌তি ও সাবেক ইউপি চেয়ারম্যান বিভূ‌তি ভূষন বা‌ড়ৈ,সাধারণ সম্পাদক সুকুমার চক্রবর্তী,ও হিন্দু,বৈদ‌্য,খৃষ্টান ঐক‌্য পরিষ‌দের ডাসার উপজেলা সভাপ‌তি সমীর চন্দ্র সরকার।

এসময় আরো উপ‌স্থিত ছি‌লেন গোপালপ‌ুর ইউনিয়ন পরিষদের চেয়ারম‌্য‌্যন মোঃ ফরহাদ হো‌সেন মাতুব্বর, নবগ্রাম ইউ‌পি চেয়ারম‌্যান দুলাল তালুকদার,ডাসার উপ‌জেলা পুজা উদযাপন ক‌মি‌টির সহ-সভাপ‌তি সহ‌দেব চন্দ্র বা‌ড়ৈ, সাংগঠনিক সম্পাদক দুলাল চন্দ্র ঢালী,ডাসার উপ‌জেলা য‌ুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের সহ হিন্দু, ধর্মাবলম্বী সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও‌সি মোঃ হাসানুজ্জামান বলেন,২০২২ ইং সালে উপ‌জেলায় পূর্জামণ্ডপের সংখ্যা ছিল ৪২ টি,এ বছর পূর্জা মণ্ডপের সংখ্যা ৪৩টি।

এসব পূর্জামণ্ডপগুলো নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশের পক্ষ থেকে ব্যাপক প্রস্ততি নেওয়া হয়েছে। পাশাপাশি আনসার ও স্বেচ্ছাসেবী নিয়োজিত থাকবে। প্রতিটি পূর্জামণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করার জন্য অনু‌রোধ ক‌রেছেন,পূজা মন্ডপের সভাপ‌তি ও সাধারণ সম্পাদ‌কদের।

এবিষয়ে ডাসার উপজেলা নির্বাহী অফিসার কানিজ আফরোজ বলেন,আসন্ন শারদীয় দুর্গাপূজার পত্যেকটি পূজা মন্ডপে আইন-সৃখোলা বাহিনী ও সেচ্ছাসেবক বাহীনি সর্ব প্রকার সহযোগিতা করবেন।

তিনি আরো বলেন, পূজা উদযাপন কমিটির কাছে আমার অনুরোধ কোনো প্রকার অপ্রীতিকর ঘটনার সাথে সাথে আপনারা আমাকে ও ওসি সাহেব কে জানাবেন। এছাড়াও তিনি উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com