1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
কালিয়ায় আপন ভাইয়ের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে ৫ ভাইয়ের সংবাদ সম্মেলন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন,, ডাসার ও গৌরনদীর সীমান্তে ইয়াবা কিনতে গিয়ে গণপিটুনির শিকার কলেজকর্মী”মোটরসাইকেল ও মোবাইল জব্ গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ গৌরনদীতে কোরআনের হাফেজের সংবর্ধনা ও মেধাবীদের পুরস্কার বিতরন উজিরপুরে উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর! কালিয়ায় ইউএনও জিন্নাতুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১জন গ্রেফতার মৎস্য ব্যবস্থাপনায় অবদানের স্বীকৃতি পেলেন নূর আলম জিকু

কালিয়ায় আপন ভাইয়ের মিথ্যা অভিযোগের বিরুদ্ধে ৫ ভাইয়ের সংবাদ সম্মেলন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ১৭ বার পড়া হয়েছে

মোঃ উজ্জল শেখ স্টাফ রিপোর্টারঃ-

নড়াইলের কালিয়ায় আপন ভাই মোতালেব হোসেন মোল্যার করা বিভিন্ন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার আপন ৫ ভাই এনায়েত মোল্যা, মোতাহের মোল্যা, মোকাদ্দেস মোল্যা, হেমায়েত মোল্যা ও বেলায়েত মোল্যা।

১৮ আগষ্ট (মঙ্গলবার) সকাল ১০ টায় বাবরা হাচলা ইউনিয়নের শুক্তগ্রাম বাজার বিএনপি অফিসে এ সংবাদ সম্মেলনে মোতালেব হোসেনের বক্তব্যকে মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর দাবি করেন তারা।

লিখিত বক্তব্যে এনায়েত মোল্যা বলেন, পারিবারিক জমি-জমা নিয়ে বিরোধের জেরে মোতালেব বিভিন্ন সময় হয়রানি ও এলাকায় অশান্তি সৃষ্টি করছেন। এ বিরোধের সঙ্গে জাতীয় সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম ও স্থানীয় ব্যক্তিদের জড়িয়ে দেওয়ার অভিযোগও তিনি প্রত্যাখ্যান করেন। তিনি আরও বলেন, জমি-জমা সংক্রান্ত বিরোধ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার উদ্যোগ নেওয়া হলেও তা সফল হয়নি। পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনে মোতালেব হোসেনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে তিনি এলাকাবাসীর কাছে মিথ্যা প্রচারণায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান এবং পারিবারিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান কামনা করেন এনায়েত মোল্যা ও তার অপর চার ভাই।

এ সময় উপস্থিত ছিলেন ০৯ নং ওয়ার্ড সদস্য মরফুদ খান, আজাদ হুসাইন, মোহসীন শেখ, মিরাজ খান ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিসহ আরো অনেকে। সংবাদ সম্মেলন শেষে ডাঃ মোতালেব হোসেনের মিথ্যা সংবাদ সম্মেলনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ করে স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com