
প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশালঃ-
বরিশালের উজিরপুরে ইশরাত জাহান সোনালী (১৫) নামে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী নিখোঁজ হয়েছে। গত ১৬ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নরে ঈদগা র্মাকেট এলাকার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় সে। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
নিখোঁজ ইশরাত জাহান সোনালী বামরাইল ইউনিয়নের ঈদগা মার্কেট এলাকার বাসিন্দা মো. সোহেল মৃধার মেয়ে কোথাও কোন সন্ধান না পেয়ে উদ্বিগ্ন পরিবার বিষয়টি পুলিশকে জানিয়ে ১৭ আগস্ট উজিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।জিডি নম্বর-৮৮৮।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজের পর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
উজিরপুর মডেল থানার এসআই মো. জাহাঙ্গীর আলম জানান, নিখোঁজ শিক্ষার্থীর বাবা থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি গুরু“ত্বসহকারে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি নিখোঁজ মাদ্রাসাছাত্রীকে উদ্ধারে পুলিশ প্রয়োজনীয় তৎপরতা চালা”চ্ছে।