1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
সেফটি ট্যাঙ্কে শ্রমিকের মৃত্যু,মৃতের বাড়িতে লাশ পৌঁছে দিয়ে দ্রুত পলায়ন ফ্যামিলি কার্ড নিয়ে জামায়েত ইসলামীর গাত্রদাহ শুরু থেকেই ছিলো- এমপি খোকন তালুকদার” পালরদী মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ব্র্যাকের বৃক্ষের চারা বিতরণ মোটরসাইকেল-নসিমনের মুখোমুখি সংঘর্ষ গৌরনদীতে,আহত ২ সরকারি খাল দখলমুক্ত করার দাবিতে রামপালে সংবাদ সম্মেলন গৌরনদীতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা রামপালে ওয়ার্ল্ড ভিশনের বার্ষিক যুব সমাবেশ ও কুইজ অনুষ্ঠিত ডাসারে ১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৭

গৌরনদীতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

 

আতাউর রহমান চঞ্চল, নিউজ ডেস্ক বরিশাল গৌরনদীঃ-

বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের বদলি, পদোন্নতি ও অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম।

অনুষ্ঠানে বদলি, পদোন্নতি ও অবসরজনিত কারণে বিদায়ী কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উক্ত সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোঃ সেকেন্দার শেখ, সংবর্ধিত প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, সমবায় কর্মকর্তা আফসানা শাখী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, জাতীয় মহিলা সংস্থার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সহিদুল ইসলাম,  বিএডিসির প্রকৌশলী সাহেদ আহম্মেদ চৌধুরী প্রমুখ। একইদিন সদ্য বদলী হওয়া উপজেলা সমবায় কর্মকর্তা আফসানা শাখীসহ মোট নয়জন কর্মকর্তাকে বদলী, পদোন্নতি ও অবসরজনিত সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহন করেন। অনুষ্ঠান শেষে সদ্য যোগদান করা উপজেলা প্রকৌশলী মো. সাইফুল ইসলাম রাকিবকে ফুল দিয়ে বরন করে নিয়েছেন অফিসার্স ক্লাবের সদস্যরা।

বিদায়ী কর্মকর্তাদের কর্মজীবনের সফলতা ও ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে বক্তারা বলেন, সরকারি দায়িত্ব পালনে তাঁদের অবদান ও কর্মদক্ষতা সংশ্লিষ্ট এলাকার মানুষ ও সহকর্মীদের মাঝে স্মরণীয় হয়ে থাকবে।

অনুষ্ঠানে পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও আন্তরিকতার মধ্য দিয়ে সরকারি সেবার মান আরও উন্নত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানটি আয়োজন করে, গৌরনদী অফিসার্স ক্লাব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com