1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
জনগণের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনার পরামর্শ, আগৈলঝাড়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ঐতিহ্যবাহী টুবিয়া বাজারে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’পরিচালিত উজিরপুরের সন্তান থেকে জাতীয় রাজনীতির নেতৃত্বে মোহাম্মদ দুলাল হোসেন এআই-তৈরি ভুয়া ভিডিওর প্রতিবাদে দেবীগঞ্জে ওলামা দলের মানববন্ধন, দোষীদের বিচারের দাবি,, মোহনপুরে সার মজুদে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে কৃষক আহত গৌরনদীতে পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত কর্মপরিবেশ গঠনে উদ্বুদ্ধকরণ সভা রাজশাহীতে র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ভুয়া ভিডিও: দেবীগঞ্জে বিএনপির প্রতিবাদ ও সংবাদ সম্মেলন,, জনগণের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনার পরামর্শ, আগৈলঝাড়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। মানুষকে হয়রানি করার জন্য বিএনপি ভোটে নির্বাচিত হয় নাই”এমপি খোকন তালুকদার”

জনগণের ভালোবাসা নিয়ে দেশ পরিচালনার পরামর্শ, আগৈলঝাড়ায় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে

 

মো:আশরাফ আগৈলঝাড়া বরিশাল প্রতিনিধিঃ-

বরিশাল-১ আসনের সংসদ সদস্য ও তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বরিশালের আগৈলঝাড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। মঙ্গলবার (২৮ জুলাই) উপজেলা পরিষদ হল রুমে দুপুর ১ টায় এ আয়োজন করা হয়।

এ সময় তিনি দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি সাংগঠনিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। শুভেচ্ছা বিনিময়কালে মন্ত্রী জহির উদ্দিন স্বপন নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানান। তিনি বলেন, জনগণের ভালোবাসা ও আস্থা অর্জনের মাধ্যমে দেশ ও এলাকার উন্নয়নে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দলীয় নেতাকর্মীদের সাধারণ মানুষের সুখ-দুঃখের সঙ্গী হয়ে কাজ করার পরামর্শ দেন তিনি।

এ সময় সরকারি বিভিন্ন অনুদান ও সহায়তা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। তিনি বলেন, সরকারি অনুদান পাওয়ার ক্ষেত্রে যারা প্রকৃতপক্ষে যোগ্য, তাদের অগ্রাধিকার দিতে হবে। কোনো ধরনের বৈষম্য না করে সরকারি সহায়তার সুষম বণ্টন নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন তিনি।

শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিকদার হাফিজুর রহমান, সদস্য সচিব বশির আহম্মেদ পান্না, যুগ্ম আহ্বায়ক শাহ মোহাম্মদ বক্তিয়ার, স্বেচ্ছাসেবক দলের বরিশাল জেলা যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান সোহাগ,খন্দকার মোহাম্মদ আলী, সরোয়ার হোসেন মিয়া, আবুল মোল্লা ও খোকন।

এ ছাড়া আগৈলঝাড়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান মুন্সি, সদস্য সচিব সাইফুল আলম সিপন, মনির মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হামিদুল ইসলাম মহিদুল, সদস্য সচিব সাহেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু বক্কর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শুভ তালুকদার, সনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com