1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
পঞ্চগড়ে দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু মোমিন ইসলাম সরকার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বরিশাল সদরে মা ইলিশ রক্ষায় অভিযান, ২০ হাজার টাকা জরিমানা ও ১২ হাজার মিটার জাল বিনষ্ট দুর্গাপূজায় নিরাপত্তার আশ্বাস বরিশাল রেঞ্জের ডিআইজির, পরিদর্শনে উজিরপুর-গৌরনদী-আগৈলঝাড়া নড়াইলে বড়দিয়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা, কাল থেকে জিওব্যাগ ফেলা শুরু উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স আগৈলঝাড়ায় অবনী ভূষণ হালদারের মৃত্যুতে এমপি জহির উদ্দিন স্বপনের সমবেদনা উজিরপুরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান মিরপুরের পলাশ হত্যা মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো মঈনউদ্দিনকে, রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন

পঞ্চগড়ে দেবীগঞ্জে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু মোমিন ইসলাম সরকার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ১০৮ বার পড়া হয়েছে

দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মুষলধারে বৃষ্টি ও বজ্রপাতের মধ্যে কৃষিকাজ করতে গিয়ে পৃথক স্থানে দুই কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সকাল ১১-টার দিকে উপজেলার সোনাহার ও দন্ডপাল ইউনিয়নে এ দুটি মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন উপজেলার সোনাহার ইউনিয়নের মালচন্ডি পশ্চিম তেলিপাড়া এলাকার খাদিমুল ইসলামের ছেলে মো. মামুন ইসলাম (৩০) এবং দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকার আকাব্বর খান (৬০)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে নিজ জমিতে পাট কাটার সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন মামুন ইসলাম। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, একই সময়ে দন্ডপাল ইউনিয়নের শিমুলতলী এলাকায় কৃষিজমিতে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন কৃষক আকাব্বর খান।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলার পৃথক দুটি স্থানে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় পৃথক অপমৃত্যু (ইউডি) মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনগত কার্যক্রম ও সুরতহাল শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয়দের মধ্যে এ দুই মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে বর্ষাকালে বজ্রপাতের সময় খোলা মাঠে বা কৃষিকাজে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com