1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
গৌরনদীর টরকী বন্দরে লোকনাথ মন্দিরে দুর্ধর্ষ চুরি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বাচসাস সদস্য অরণ্য শোয়েবের বাবা অসুস্থ, সবার কাছে দোয়া কামনা নির্মাণকাজে বাধা ও পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন গৌরনদীতে ক্যাথলিক চার্চ মার্কেটের শুভ উদ্বোধন বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক অভিযানে ভারতীয় মাদকদ্রব্য জব্দ মাদারীপুরে নিজ উদ্যোগে রাস্তা পরিষ্কার”এলাকা জুড়ে প্রশংসায় ভাসাছেন জব্বার হাওলাদার আওয়ামী লীগের দুঃসময়ে কর্মীদের পাশে সজীব ওয়াজেদ জয়, ‘সহযোদ্ধা’ হিসেবে থাকার বার্তা নড়াইলে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, খালাতো ভাই গ্রেপ্তার রুদ্ধশ্বাস ফাইনাল শেষে কিরুকে হারিয়ে কাজী সেকেন্দার আলী স্মৃতি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আল-আমিন বরিশালে নদীর তলদেশ থেকে সাবমেরিন ক্যাবল চুরির চেষ্টা ঘুষের ভিডিও ভাইরাল: তানোর ভূমি অফিসের কর্মচারী ইমরুল কাশেম সাময়িক বরখাস্ত

গৌরনদীর টরকী বন্দরে লোকনাথ মন্দিরে দুর্ধর্ষ চুরি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ২৭৮ বার পড়া হয়েছে

 

প্রতিদিনের ক্রাইম নিউজ ডেস্ক, বরিশাল গৌরনদীঃ-

বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী টরকী বন্দরে অবস্থিত শ্রীশ্রী লোকনাথ বাবার মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার (১৮ মার্চ) রাতের কোনো এক সময়ে এ চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে।

মন্দির কমিটি সূত্রে জানা যায়, চোরেরা মন্দিরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে রাধা-কৃষ্ণের পিতলের মূর্তি, ঘণ্টাসহ পূজার বিভিন্ন গুরুত্বপূর্ণ সামগ্রী চুরি করে নিয়ে যায়। সকালে পূজারী ও স্থানীয়রা মন্দিরে এসে তালা ভাঙা দেখতে পেয়ে বিষয়টি জানতে পারেন।

এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা দ্রুত দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।তারা প্রশাসনের প্রতি দ্রুত হস্তক্ষেপ কামনা করে বলেন, ধর্মীয় উপাসনালয়ে এমন ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং এটি সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য হুমকি।

এ বিষয়ে গৌরনদী থানার সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা আশা করছেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে চুরি হওয়া মালামাল উদ্ধার ও দোষীদের গ্রেফতার করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com