1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহী তানোরে ৭৫ বছরের বৃদ্ধকে নায়িকার সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে ৭ লাখ টাকা আত্মসাত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
কুয়াকাটার মিলনমেলায় সাংবাদিকদের ঐক্যের বার্তা, বরিশাল সম্মিলিত সাংবাদিক ফোরামের বর্ষপূর্তি উদযাপন গৌরনদীতে ৯০ বছরের বিধবা কুলসুম বেগমের দুর্দশার খবর পেয়ে সন্ধ্যার পর ছুটে গেল উপজেলা প্রশাসন অর্জিত গণতন্ত্রকে একটি কার্যকর সংসদে রূপ দিতে হবে : জহির উদ্দিন স্বপন  ​মোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবির অভিযান: ২ হাজার ট্যাপেন্টাডলসহ বিপুল মাদক জব্দ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: উদ্ধার আইফোন, তদন্তে বেরিয়ে এসেছে হত্যাকাণ্ডের বিবরণ উজিরপুরে মৎস্যজীবীদের সঙ্গে মৎস্য ও প্রানী সম্পদ সচিবের মতবিনিময় দেবীগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে জিআর চাল, বিতরণ, নিরাপত্তায় সিসিটিভি স্থাপনের ওপর গুরুত্ব রাজশাহী সীমান্তে বিজিবি পৃথক স্থানে অভিযান,বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ রাজশাহীতে শিশুকে ধ’র্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১

রাজশাহী তানোরে ৭৫ বছরের বৃদ্ধকে নায়িকার সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে ৭ লাখ টাকা আত্মসাত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ৫৪৯ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় প্রধানঃ-

রাজশাহীর তানোরে কথিত এক ঘটক নায়িকার সঙ্গে বিয়ের প্রলোভন দেখিয়ে ৭৫ বছরের বৃদ্ধর কাছে থেকে কয়েক দফায় প্রায় ৭ লাখ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করেছেন।

প্রতারক ঘটকের নাম আব্দুল লতিফ ওরফে ভোলা (৫৫)। তিনি তানোর পৌর এলাকার ধানতৈড় মহল্লার মৃত আব্দুল মজিদের পুত্র।

এ ঘটনায় ভুক্তভোগী আলহাজ্ব দোস্ত মোহাম্মদ (৭৫) বাদি হয়ে ঘটক আব্দুল লতিফ ওরফে ভোলাকে বিবাদী করে তানোর থানায় লিখিত অভিযোগ করেছেন। স্থানীয়রা প্রতারক ঘটককে আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে।

অভিযোগে প্রকাশ,উপজেলার তালন্দ ইউনিয়নের (ইউপি) বিলশহর গ্রামের মৃত মোহর সরদারের পুত্র বয়োবৃদ্ধ হাজী দোস্ত মোহাম্মদকে বিয়ের প্রলোভন দেখিয়ে, মেয়ে দেখানোর কথা বলে তার কাছে থেকে ঘটক ভোলা কয়েক দফায় ৬ লাখ ৯৬ হাজার ২৯৫ টাকা হাতিয়ে নিয়েছেন।
অভিযোগে বলা হয়েছে,২০২৫ সালের ১৫ জুন লালপুর বাজারের হালিমের দোকান থেকে (০১৭২৩৫১৬৬৯৯ নং বিকাশ এজন্ট নম্বর) কয়েক দফায় এক লাখ বিশ হাজার টাকা। সুমন আলীর দোকান থেকে কয়েক দফায় (বিকাশ এজেন্ট নম্বর-০১৭১৯৩২৯৬৯০) এক লাখ পঞ্চাশ হাজার টাকা। আসলাম আলীর দোকান থেকে (০১৭৩৯-৬৪২২০০ নং বিকাশ এজন্ট) কয়েক দফায় এক লাখ ৬৭ হাজার টাকা।গোল্লাপাড়া বাজারের রনির দোকান থেকে ( ০১৭৩৭-৩২৮৭৫৪ নং বিকাশ এজন্ট নম্বর) কয়েক দফায় এক লাখ ৩৫ হাজার টাকা। মুণ্ডুমাল বাজারের সাইফুল ইসলামের দোকান থেকে (০১৭১৩৭০২৯৩৫ নং বিকাশ এজন্ট নম্বর) ১৭ হাজার টাকা।ইলামদহী বাজারের জাফর আলীর দোকান থেকে (০১৩০৩-৬০২১৬৫ নং বিকাশ এজন্ট নম্বর) ১৩ হাজার ১৪০ টাকা।এছাড়াও আরো কয়েকটি বাজার থেকে বিভিন্ন নম্বরে ১৬/১০/২০২৫ তারিখ ৯১০০ টাকা, ১৭/১০/২০২৫ তারিখ ১০০০০ টাকা, ১৯/১০/২০২৫ তারিখ ১০১৫০ টাকা ও ৫০৭০ টাকা। ১০/১১/২০২৫ তারিখ ৬০৯০ টাকা, ১৮/১১/২০২৫ তারিখ ৫০৭০ টাকা, ১৯/১১/২০২৫ তারিখ ১০১৫০ টাকা, ২০/১১/২০২৫ তারিখ ৩০৪০ টাকা, (০১৭৩৭-৩২৮৭৪৫ নং এজন্ট নম্বর) ২৫ হাজার ৩৩৫ টাকা এবং (০১৩২৩-৪৪২৪০৬ নং এজন্ট নম্বর) থেকে ১০ হাজার ১৫০ টাকা। সর্বমোট ৬ লাখ ৯৬ হাজার ২৯৫ টাকা। এসব টাকা হাতিয়ে নিলেও দীর্ঘদিন অতিবাহিত হলেও ঘটক তাকে বিয়ে দিতে পারেনি।এখন টাকাও ফেরত দিচ্ছে না।

এবিষয়ে জানতে চাইলে তানোর থানার ডিউটি অফিসার বলেন,অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

এবিষয়ে জানতে চাইলে আব্দুল লতিফ ওরফে ভোলা ঘটক এসব অভিযোগ অস্বীকার করে বলেন, তাকে ফাঁসানোর জন্য অভিযোগ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com