1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
নড়াগাতীতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নড়াইলে ধর্ষণ ও হত্যা: আসামির ফাঁসি, এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলমের প্রতি এলাকাবাসীর কৃতজ্ঞতা পঞ্চগড়ের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন,, ডাসার ও গৌরনদীর সীমান্তে ইয়াবা কিনতে গিয়ে গণপিটুনির শিকার কলেজকর্মী”মোটরসাইকেল ও মোবাইল জব্ গৌরনদীতে ব্র্যাকের ”আনলকিং ফাইন্যান্সিয়াল সলিউশনস ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট” প্রকল্পের সমাপনী সভা নড়াইলে শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় আসামির মৃত্যুদণ্ড রাজশাহীতে এবার এসএসসির ৯৮ হাজার খাতা চ্যালেঞ্জ গৌরনদীতে কোরআনের হাফেজের সংবর্ধনা ও মেধাবীদের পুরস্কার বিতরন উজিরপুরে উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর! কালিয়ায় ইউএনও জিন্নাতুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান ‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ ১জন গ্রেফতার

নড়াগাতীতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬
  • ২৩৬ বার পড়া হয়েছে

মোঃ মনিরুজ্জামান চৌধুরী,নড়াইলঃ-

অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের অধিকার, কল্যাণ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে নড়াইলের নড়াগাতীতে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের বার্ষিক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) সকাল ১১টায় নড়াগাতী বাজারে আয়োজিত এ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দ অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

সম্মেলনের আয়োজন করে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদ, নড়াগাতী থানা শাখা। এতে সভাপতিত্ব করেন অনাঃ ক্যাঃমোঃ আবুল কালাম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির বারবার নির্বাচিত সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি মোঃ ফরিদ আহমেদ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মোঃ মনিরুজ্জামান (মনির) প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, “অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী অধিকার পরিষদের পাশে ছিলাম, আছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব। অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।” তিনি আরও বলেন, অবসরপ্রাপ্ত সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। কিন্তু অবসর পরবর্তী সময়ে তাদের অনেকেই সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যের শিকার হচ্ছেন। তাই অবসরপ্রাপ্ত সদস্যদের পেনশন, চিকিৎসা, পুনর্বাসন ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব।

সম্মেলনে বক্তারা সংগঠনকে শক্তিশালী করা, কেন্দ্রীয় ও তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং অবসরপ্রাপ্ত সামরিক সদস্যদের দাবিগুলো সরকারের কাছে তুলে ধরার বিষয়ে গুরুত্বারোপ করেন। সম্মেলনে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী, অবসরপ্রাপ্ত সামরিক সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com