1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে মিনি পাইপ লাইনের উদ্বোধন ও হস্তান্তর, সুবিধা পেলো ৬০ টি পরিবার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| সকাল ৮:৫৮|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের ডাসারে এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিয়ের দাওয়াতে যাওয়ার পথে কাভার্ডভ্যান ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চাচি-ভাতিজির, দেবীগঞ্জে তিন বছরেও শেষ হয়নি সড়কের নির্মাণকাজ, মানববন্ধনে এলাকাবাসীর ক্ষোভ,, কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশন ৪র্থতম কেন্দ্রীয় সম্মেলন অনুষ্টিত গৌরনদীতে নির্ধারিত স্থানে মডেল মসজিদ প্রকল্প বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কালিয়ার নড়াগাতীর মহাজন উত্তরপাড়ায় মাদকবিরোধী সভা ও র‍্যালি অনুষ্ঠিত রামপালে ওয়ার্ল্ড ভিশনের পানির ট্যাংক বিতরণ, উদ্বোধন করলেন শেখ ফরিদুল ইসলাম ডাসারে কৃষি প্রনোদনা কর্মসূচির উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী অফিসার, মাদারীপুরের ডাসারে রান্নাঘরে ড্রামের মধ্যে মজুত রাখা বোমা বিস্ফোরনের ঘটনায়”জনমনে আতঙ্ক গৌরনদীতে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে কেন্দ্র পরিদর্শনে ইউএনও, নকলমুক্ত পরীক্ষা গ্রহণে কঠোর নির্দেশনা

রামপালে মিনি পাইপ লাইনের উদ্বোধন ও হস্তান্তর, সুবিধা পেলো ৬০ টি পরিবার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৪৫০ বার পড়া হয়েছে

মোঃ আকাশ উজ্জামান শেখ, রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ-

বাগেরহাটের রামপালে রাজনগর ইউনিয়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর পক্ষ থেকে মিনি পাইপ লাইনের শুভ উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) সকাল ১১ টায় ওয়ার্ল্ড ভিশন রামপাল এরিয়ার আয়োজনে উপজেলা রাজনগর ইউনিয়নে বড় দূর্গাপুর ৬০টি পরিবারের মাঝে মিনি পাইপ লাইন শুভ উদ্বোধন ও হস্তান্তর করা হয়।

মিনি পাইপ লাইনর শুভ উদ্বোধন ও হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মিনি পাইপ লাইন উদ্বোধন করেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান।

বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইমরান হোসেন।

এই সময় অতিথিবৃন্দ বলেন -পূর্বে, নিরাপদ পানীয় এবং পরিষ্কার পানির অভাবের কারণে সম্প্রদায়টি প্রতিদিনের চ্যালেঞ্জের মুখোমুখি হত। এই মিনি পাইপলাইন স্থাপনের মাধ্যমে, পরিবারগুলি এখন পরিষ্কার পানি সহজে পাবে যা স্বাস্থ্য ঝুঁকি হ্রাস করবে এবং সামগ্রিক স্বাস্থ্যবিধি এবং সুস্থতা উন্নত করবে। এই উদ্যোগটি স্বাস্থ্যকর, নিরাপদ সম্প্রদায় নিশ্চিত করবে।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে বিশেষ ভাবে ধন্যবাদ জানাই মানুষের পাশে দাঁড়ানোর জন্য।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বড় দূর্গাপুর ওয়াটার পয়েন্ট ম্যাজেমেন্ট কমিটির উপদেষ্টা
শ্রী রামপ্রসাদ রায়,

অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রামপাল এরিয়া প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল

এসময় উপস্থিত ছিলেন- মিঃ তিমথী চক্রবর্তী, নান্টু জোয়াদার,প্রতিষ্ঠানের সকল প্রোগ্রাম অফিসার্স এবং শিশু সুরক্ষা বিষয়ক কর্মকর্তারা ।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের পক্ষ থেকে রাজনগর ইউনিয়নে ওয়াটার ট্যাংক ৪৯টি, সোলার প্যানেল ১১৭টি,Riveris Osmosis ৬টি, বন্ধু চুলা ২৬১টি প্রদান করা হয়েছে।

পানির মিনি পাইপ লাইন পেয়ে এলাকাবাসী খুশি হন এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com