1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বাংলাদেশি পরিবারের ৩ সদস্য যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত, অন্তঃসত্ত্বার গর্ভপাত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রহমতপুরে ডিবির অভিযানে ৩ হাজার ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক বরিশালে অচেতন যুবকের পরিচয় মিলেছে, পরিবারের কাছে ফিরছেন জাহিদ গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় লণ্ডভণ্ড দুই বসতঘর, অল্পের জন্য রক্ষা পেলেন পরিবারের সদস্যরা বরিশালে ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার সুজন সরকার বরিশাল বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনীতে চুরির চেষ্টা, দায়িত্ব পালনকালে আনসার সদস্যের ওপর হামলা বিজিবি কর্তৃক রাজশাহী সীমান্তে পৃথক স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য জব্দ বিস্ফোরণের পর রাজশাহীতে গোপনে চিকিৎসা নিচ্ছিলেন বোমা তৈরির কারিগর তেরখাদায় প্রতিবাদ সমাবেশে এস কে আজিজুল বারী হেলাল মাদারীপুরে দৈনিক রূপালী বাংলাদেশের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত খুলনার তেরখাদায় জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহ পালিত

বাংলাদেশি পরিবারের ৩ সদস্য যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় নিহত, অন্তঃসত্ত্বার গর্ভপাত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬২৮ বার পড়া হয়েছে

যুক্তরাজ্যে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একটি বাংলাাদেশি পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় এক অন্তঃসত্ত্বা নারী গুরুতর আহত হয়েছে, তার গর্ভপাত হয়েছে।

নিহত আলমগীরের বাবার নাম আবদুল কালাম, বাংলাদেশের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় তার বাড়ি।

আলমগীর হোসেন ওরফে সাজু (৩৬), তার ৯ বছর বয়সি ছেলে জাকির হোসেন ও ৪ বছর বয়সি মেয়ে মাইরা হোসেন। ৮ সেপ্টেম্বর বিকালে লেস্টারশায়ারে এ দুর্ঘটনা ঘটে। আলমগীর যুক্তরাজ্যের বার্মিংহামের কাছের ওয়ালসালের বাসিন্দা ছিলেন

একই দুর্ঘটনায় আলমগীরের স্ত্রী গুরুতর আহত হয়েছেন। তিনি এখন হাসপাতালে চিকিৎসাধীন। তিনি ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। দুর্ঘটনায় তার গর্ভপাত হয়েছে।

একটি প্রাইভেটকারের সঙ্গে মালবাহী লরির সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। আলমগীর গাড়িটি চালাচ্ছিলেন। লরির সঙ্গে গাড়ির ধাক্কা লাগার পর ঘটনাস্থলেই আলমগীর ও তার ছেলে জাকির নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যায় মেয়ে মাইরা।

আলমগীরের চাচা আহমদ মুসা বলেন, আলমগীর সপরিবার অবকাশ কাটাতে গিয়েছিলেন। কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা এখনো তাদের জানায়নি পুলিশ। লাশ তিনটি এখনো পরিবারের কাছে হস্তান্তর করেনি পুলিশ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com