1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ডাসারে আনসার সদস্য,কসাই ও জুয়ারীসহ তিন জনের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| সকাল ৬:৪৭|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

ডাসারে আনসার সদস্য,কসাই ও জুয়ারীসহ তিন জনের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইমঃ- মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া এলাকার ওয়াজেদ মাতুব্বারের গোয়াল ঘর থেকে. ১ টি গরু চুরির ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়,গত রবিবার (১০ নভেম্বর ) রাত্র অনুমান ১ ঘটিকার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওয়াজেদ মাতুব্বার ডাসার থানায় চোরদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এবিষয়ে ভুক্তভোগী ওয়াজেদ মাতুব্বার সাংবাদিকদের বলেন, গত রবিবার রাতে আমার গোয়াল ঘর থেকে একটি কালো রংয়ের গরু চুরি হয়ে যায়,পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে আমি যানতে পারি,একেই এলাকার মুনসুর মোল্লার ছেলে, আনসার সদস্য হালান মোল্লা (৩৯) ও পার্শ্ববর্তী বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বোতলা গ্রামের তালেব হাওলাদারের ছেলে-জুয়াড়ি লিটু হাওলাদার(৪০) এবং নাদের হাওলাদারের ছেলে কসাই শহিদুল হাওলাদার (৪৮) সহ তিন জনে আমার গরুটি চুড়ি করে পূর্ব বোতলা এলাকার একটি পরিত্যক্ত ভিটায় নিয়ে জবাই করেছে। সেখানে গরুর চামড়া এখনো পরে আছে।

পরে কসাই শহিদুল হাওলাদার তার চাচাতো ভাই আমিন হাওলাদার এর ফ্রিজে মাংস রাখছে বলে জানতে পারিয়া ডাসার থানায় একটি অভিযোগ দায়ের করিলে পুলিশ ঘটনাস্থল তদন্ত করন। এ ঘটনায় সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লাসহ এলাকাবাসীকে অবগত করা হয়েছে। আমি এই চোর চক্রের সদস্যদের বিচার চাই

এবিষয়ে কসাই শহিদুল হাওলাদারের স্ত্রী শিরিনা বেগম বলেন, আমার স্বামী কসাইয়ের কাজ করে,ঘটনার দিন রাতে আমার স্বামীর মোবাইলে একটি ফোন আসছে,কে ফোন করেছিলো আমি জানি না,তখন আমার স্বামী ঘর থেকে বের হয়ে চলে যায়,পরে ফজরের নামাজের কিছু সময় আগে আমার স্বামী পলিথিন ব্যাগে ৪ পোটলা গরুর মাংস নিয়ে বাড়িতে আসেন এবং সেই মাংস আমার দেবর আমিন হাওলাদারের ফ্রিজে রাখেন।

স্থানীয় হানিফ হাওলাদার বলেন, আমি গরু চুরির ঘটনা শুনেছি। চোরেরা ওয়াজেদ মাতুব্বারের গরু চুরি করে জবাই করে মাংস ফ্রিজে রেখেছে। আমরা এলাকাবাসী এই চোরের বিচার চাই।

অন্যদিকে ১২ নভেম্বর রাতে একেই ইউনিয়নের দক্ষিণ ধুয়াসার গ্রামের মোকসেদ মোল্লা নামের এক অসহায় পরিবারের ৩ টি গরু চুরি করে নিয়ে যায় চোর চক্রের সদস্যরা।

ভুক্তভোগী পরিবারের দাবি গরু চুরির ঘটনার নেপথ্যে রয়েছে জুয়াখোর,কসাই ও গরুর দালালদের একটি সিন্ডিকেট। এই চোর চক্রের ৩ সদস্যদের বিরুদ্ধে ওয়াজেদ মাতুব্বার গরু চুরির সম্পৃক্ততার যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। এবিষয়ে এলাকার অনেকেই থানায় গরু চুরির অভিযোগ করেন বলে জানান।

  1. এবিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহামুদ -উল-হাসান বলেন, গরু চুরির ঘটনায় ভুক্তভোগী ওয়াজেদ মাতুব্বর একটি অভিযোগ করেছেন, অভিযুক্তরা চোর শনাক্ত হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com