নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইমঃ- মাদারীপুরের ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া এলাকার ওয়াজেদ মাতুব্বারের গোয়াল ঘর থেকে. ১ টি গরু চুরির ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়,গত রবিবার (১০ নভেম্বর ) রাত্র অনুমান ১ ঘটিকার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ওয়াজেদ মাতুব্বার ডাসার থানায় চোরদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে ভুক্তভোগী ওয়াজেদ মাতুব্বার সাংবাদিকদের বলেন, গত রবিবার রাতে আমার গোয়াল ঘর থেকে একটি কালো রংয়ের গরু চুরি হয়ে যায়,পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে আমি যানতে পারি,একেই এলাকার মুনসুর মোল্লার ছেলে, আনসার সদস্য হালান মোল্লা (৩৯) ও পার্শ্ববর্তী বালিগ্রাম ইউনিয়নের পূর্ব বোতলা গ্রামের তালেব হাওলাদারের ছেলে-জুয়াড়ি লিটু হাওলাদার(৪০) এবং নাদের হাওলাদারের ছেলে কসাই শহিদুল হাওলাদার (৪৮) সহ তিন জনে আমার গরুটি চুড়ি করে পূর্ব বোতলা এলাকার একটি পরিত্যক্ত ভিটায় নিয়ে জবাই করেছে। সেখানে গরুর চামড়া এখনো পরে আছে।
পরে কসাই শহিদুল হাওলাদার তার চাচাতো ভাই আমিন হাওলাদার এর ফ্রিজে মাংস রাখছে বলে জানতে পারিয়া ডাসার থানায় একটি অভিযোগ দায়ের করিলে পুলিশ ঘটনাস্থল তদন্ত করন। এ ঘটনায় সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মোল্লাসহ এলাকাবাসীকে অবগত করা হয়েছে। আমি এই চোর চক্রের সদস্যদের বিচার চাই
এবিষয়ে কসাই শহিদুল হাওলাদারের স্ত্রী শিরিনা বেগম বলেন, আমার স্বামী কসাইয়ের কাজ করে,ঘটনার দিন রাতে আমার স্বামীর মোবাইলে একটি ফোন আসছে,কে ফোন করেছিলো আমি জানি না,তখন আমার স্বামী ঘর থেকে বের হয়ে চলে যায়,পরে ফজরের নামাজের কিছু সময় আগে আমার স্বামী পলিথিন ব্যাগে ৪ পোটলা গরুর মাংস নিয়ে বাড়িতে আসেন এবং সেই মাংস আমার দেবর আমিন হাওলাদারের ফ্রিজে রাখেন।
স্থানীয় হানিফ হাওলাদার বলেন, আমি গরু চুরির ঘটনা শুনেছি। চোরেরা ওয়াজেদ মাতুব্বারের গরু চুরি করে জবাই করে মাংস ফ্রিজে রেখেছে। আমরা এলাকাবাসী এই চোরের বিচার চাই।
অন্যদিকে ১২ নভেম্বর রাতে একেই ইউনিয়নের দক্ষিণ ধুয়াসার গ্রামের মোকসেদ মোল্লা নামের এক অসহায় পরিবারের ৩ টি গরু চুরি করে নিয়ে যায় চোর চক্রের সদস্যরা।
ভুক্তভোগী পরিবারের দাবি গরু চুরির ঘটনার নেপথ্যে রয়েছে জুয়াখোর,কসাই ও গরুর দালালদের একটি সিন্ডিকেট। এই চোর চক্রের ৩ সদস্যদের বিরুদ্ধে ওয়াজেদ মাতুব্বার গরু চুরির সম্পৃক্ততার যথেষ্ট প্রমাণ পাওয়া গেছে। এবিষয়ে এলাকার অনেকেই থানায় গরু চুরির অভিযোগ করেন বলে জানান।