1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে গ্রাম আদালত পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
বিষপানে না ফেরার দেশে ঝুমুর, মাকে আর কখনো “মা” বলে ডাকবে না চার বছরের শিশু। কালিয়ায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত। শিক্ষকদের মর্যাদা ও পেশাগত সুরক্ষার আহ্বানে উজিরপুরে বিশ্ব শিক্ষক দিবস স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে দীর্ঘদিনের মানসিক নির্যাতনের অভিযোগ, ভিডিও কলে বিষপান প্রবাসীর স্ত্রীর উজিরপুরে সাংবাদিকদের সঙ্গে এসিল্যান্ডের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় রাবিতে সাংবাদিকদের ওপর হামলা, ১৪ ঘণ্টাতেও হয়নি তদন্ত কমিটি গৌরনদীতে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন  গৌরনদীতে শিক্ষক দিবসে শ্রদ্ধা-ভালোবাসায় অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের সম্মাননা বেকুটিয়া সেতুতে চোরাই মালসহ কয়েকজন আটক, সেতু কাঁপার ঘটনার যোগসূত্র খতিয়ে দেখছে পুলিশ বরিশালবাসীর হৃদয়ে জায়গা করে নিলেন জনবান্ধব এসিল্যান্ড আজহারুল ইসলাম

মাদারীপুরে গ্রাম আদালত পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে সমন্বয় সভা

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৩৬৬ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,মাদারীপুর প্রতিনিধিঃ-মাদারীপুরে ন্যায়বিচার প্রাপ্তির পথকে সহজ করার লক্ষ্যে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা তৈরিতে প্রচার-প্রচারণা কার্যক্রম পরিচালনায় স্থানীয় অংশীজনদের সাথে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়ছে।

এ সময় জেলা প্রশাসক মোছা: ইয়াসমিন আক্তার, বলেন, গ্রাম আদালতে স্বল্প খরচে, উত্তম প্রতিকার পাওয়ার সুযোগ রয়েছে। গ্রাম আদালতের সুবিধাসমূহ স্কুল, কলেজ, মসজিদ, মন্দির, বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে ও মিডিয়ার মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ প্রচার করে সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে হবে।

এ সময় সভার সভাপতিত্বে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নুসরাত আজমেরী হক, সভায় গ্রাম আদালত সম্পর্কে স্লাইডের মাধ্যমে বিস্তারিত তুলে ধরন এভিসিবি ৩য় পর্যায় প্রকল্পের ডিষ্ট্রিক্ট ম্যানেজার মো: আলিউর হাসানাত খান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা পুলিশ সুপারের প্রতিনিধি সহকারী পুলিশ সুপার শেখ মো. মুরসালিন, এনডিসি রিজভী আহমেদ সবুজ, গ্রাম আদালতের ডাসার ও কালকিনি উপজেলা কো-অর্ডিনেটর নাসির উদ্দিন লিটন, শিক্ষকবৃন্দ, এনজিও প্রতিনিধি, সাংবাদিক, ধর্মীয় নেতা, যুব সমাজের প্রতিনিধি, ডিস ক্যাবলের প্রতিনিধিগণ সহ অনেকেই উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com