1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে মোংলা ও ভোলায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে গৌরনদীতে মঙ্গল শোভাযাত্রা বরিশালে সাংবাদিক মিরাজের স্মরণে শোকসভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত, অশ্রুসিক্ত সহকর্মীরা গৌরনদীর টরকি বন্দরে জন্মাষ্টমী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি আগৈলঝাড়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি সাংবাদিক মশিউর রহমান উৎস হত্যা মামলার রায়ে ক্ষোভ, আপিলের প্রস্তুতি পরিবারের। বরিশাল দুর্গাসাগরে হরিণ চুরির মামলায় আরও এক আসামি গ্রেপ্তার রামপালে কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান হলেন অধ্যাক্ষ আ: হান্নান মোল্লা দেবীগঞ্জ পৌর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ল ৪ দোকান তানোরের শীর্ষ ৫ পদ ও শতাধিক প্রতিষ্ঠানের দায়িত্বে ইউএনও নাঈমা খান: সততা ও দক্ষতায় পাচ্ছেন প্রশংসা রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় জেডি মদ জব্দ

বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে মোংলা ও ভোলায় বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ- ঢাকা ২৫ সেপ্টেম্বর ২০২৪: বাংলাদেশ নৌবাহিনী সরকারের নির্দেশনা মোতাবেক অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এই ধারাবাহিকতায় গত বুধবার ( ২৫-০৯-২০২৫ ) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড মোংলা ও ভোলায় যৌথ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ০৫ জনকে আটক করা হয়।

স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মোংলা উপজেলাধীন ১নং ওয়ার্ড মোংলা পোর্ট পৌরসভা সংলগ্ন এলাকা হতে সাদ্দাম হোসেন ( ৩৫ ) নামক এক ব্যক্তিকে আটক করা হয়।

পরবর্তীতে তার তথ্যের ভিত্তিতে তল্লাশী চালিয়ে ০১ টি অবৈধ বিদেশী শর্টগান, একটি বিদেশী একনলা বন্দুক, ৩৮ রাউন্ড কার্তুজ, ০২ রাউন্ড ফাঁকা কার্তুজ, নগদ ১ লক্ষ টাকা ও মোবাইল ফোনসহ তাঁর বড় ভাই ফিরোজ আহমেদ (৩৭) কে আটক করা হয়।

জব্দকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সকল আলামতসহ মোংলা থানায় হস্তান্তর করা হয়।

এদিকে, গত রাতে নৌবাহিনী কন্টিনজেন্ট দৌলতখান উপজেলার ৫ নং দক্ষিণ জয়নগর ইউনিয়নে অভিযান পরিচালনা করে মোঃ আনোয়ার হোসেন, মোঃ সোহেল এবং মোঃ হাসান নামক ০৩ ব্যক্তিকে আটক করে।
তাদের নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজী, জমিদখল ও বিভিন্ন অপকর্ম করে আসছিল বলে জানা যায়।

অভিযানে ০২ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ১৫ টি দেশীয় অস্ত্র, ০২ রাউন্ড কার্তুজ ও ০১ টি অবৈধ মোটরসাইকেল আটক করা হয়।আটককৃত ব্যক্তি এবং মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য,বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতে নিয়ন্ত্রণে ‘’ ইন এইড টু সিভিল পাওয়ার ’’ এর আওতায় নৌবাহিনীর নিয়মিত টহল অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com