1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
স‌হিংসতকারীদের কোন স্থান নেই বিএন‌পি‌তে-খোন্দকার মাশুকুর রহমান মাশুক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন, জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য,, ইসরাইলের পার্লামেন্টে প্রজন্মের পরিবর্তন, সর্বকনিষ্ঠ সদস্যের হাত ধরে নতুন ইতিহাস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের মোটরসাইকেল মিছিল ও শোডাউন গৌরনদীতে স্কুলছাত্রীকে জমির প্রলোভন,ধর্ষণের অভিযোগে থানায় মামলা,উধাও অভিযুক্ত সেন্টু ভূঁইয়া। বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান শতদল মহাবিদ্যালয়ের ফি আদায়ে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংকের অনলাইন সেবা শিক্ষার্থীদের সচেতন করতে নর্থ খুলনা কলেজে ওসির বিশেষ মতবিনিময় আগৈলঝাড়া সরকারি কলেজ ক্যাম্পাসে সবুজের ছোঁয়া, বৃক্ষরোপণে হিউম্যান ফর হিউম্যানিটি গৌরনদী পাইলট স্কুল ক্যাম্পাসে সবুজায়নের উদ্যোগ, বৃক্ষরোপণ করল হিউম্যান ফর হিউম্যানিটি

স‌হিংসতকারীদের কোন স্থান নেই বিএন‌পি‌তে-খোন্দকার মাশুকুর রহমান মাশুক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২৭৩ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান ‌ মাদারীপুর-প্রতিনিধিঃ-মাদারীপুরের কালকিনিতে কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক বলেন বিএনপির কাছে স‌হিংসতাকারী‌দের কোন স্থান নেই।

তিনি বলেন আমি বিশ্বাস করি যারা দলকে ভালবাসে তারা কখনও দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি ও স‌হিংসতা করতে পারেনা।আমরা দ্বিতীয় বারের মত যে স্বাধীনতা পেয়েছি আমাদের সেই স্বাধীনতা রক্ষা করতে হবে। তি‌নি আ‌রো ব‌লেন,স্বাধীনতা অর্জন করার চে‌য়ে স্বাধীনতা রক্ষা করা বরই ক‌ঠিন।

শনিবার (২৪ আগষ্ট) সকালে মাদারীপুরের কালকিনি উপজেলা বিএন‌পির সা‌বেক আহবায়ক মিজান বেপারীর সভাপ‌তি‌ত্তে সদস‌্য স‌চিব এ্যডভোকেট মিজানুর রহমা‌নের সভাপতিত্বে কাল‌কি‌নি পালপাড়া মোড়ে সংক্ষিপ্ত পথসভায় একথা বলেন তিনি।

এসময় উপ‌স্থিত ছি‌লেন,কাল‌কি‌নি উপ‌জেলা বিএন‌পি যুগ্ন আহবায়ক শ‌হিদ খান,কাল‌কি‌নি পৌর বিএন‌পি সদস‌্য স‌চিব মোঃ লিটন ফ‌কির,পৌর বিএনপির যুগ্ন আহবায়ক সালাউ‌দ্দিন।

এর আগে খন্দকার মাশুকুর রহমান ঢাকা থেকে নিজ বাড়িতে আসার সময় ডাসার উপজেলার বালীগ্রাম ইউনিয়নের ইসাবেলা ফিলিং স্টেশনের সামনে আসলে হাজার হাজার নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

পরে তাকে নিয়ে বিশাল মটরসাইকেল শোভাযাত্রা করা হয়। এতে বিপুল সংখ্যক মটর সাইকেল ও প্রাইভেটকার অংশ নেয়। পরে কালকিনি থানার মোড়ে এক সংক্ষিপ্ত পথসভা করা হয়।

তি‌নি কাল‌কি‌নি পালপাড়ার মো‌রে পথসভায় ব‌লেন এই পালপাড়ার স‌ঙ্গে আমার ছোট‌বেলার অ‌নেক শৃ‌তি জ‌রি‌য়ে আ‌ছে এই পালপাড়ার সকল হিন্দু সম্প্রদায় আমার ভাই বোন এ‌দের কোন প্রকার ক্ষয়ক্ষতি হতে দেওয়া যাবে না।

এই জন‌্য আ‌মি কাল‌কি‌নি থানা অ‌ফিসার‌ ইনচার্জ কে বারবার ফোন দি‌য়ে ব‌লে‌ছি কাল‌কি‌নি পালপাড়ায় কোন রকম ক্ষয়ক্ষতি যেন না হয়। এছাড়াও কাল‌কি‌নিতে অ‌নেক আওয়ামী‌লিগ নেতার কা‌ছে ফোন দি‌য়ে ব‌লে‌ছি কোন রকম স‌হিংসতা যেন না হয় সেই দি‌কে আপনারা সব সময় সজাগ থাক‌বেন।

তিনি আরো বলেন দীর্ঘ ১৫ বছর ফ্যাসিষ্ট সরকারের শাসন ব্যবস্থার বিরুদ্ধে বিএনপিসহ যে গণতান্ত্রিক দল সংগ্রাম করেছেন ইতি মধ্যে বিএনপির ৫ থেকে ৬ শত লোককে গুম করা হয়েছে বাবা তার সন্তানকে পায়নি সন্তান তার বাবাকে পায়নি। এই শাসন ব্যবস্থা থেকে বাংলাদেশ আজ মুক্ত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com