1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
শ্রীপুরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, গুলিতে আহত ২ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নড়াগাতীর কলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নতুন সভাপতিকে সংবর্ধনা কালিয়ার কুলসুরে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, আসামি আটক ২ বরিশাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে পদোন্নতি পেলেন ড. আলমগীর মোল্লা আগৈলঝাড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ভ্যানচালক গ্রেপ্তার ডাসারে কমিউনিটি নেতৃবৃন্দের সঙ্গে গ্রাম আদালতের মতবিনিময় সভা উজিরপুরে ১৪ কোটি টাকার সড়কের নির্মাণকাজ উদ্বোধন করলেন এমপি সান্টু বাকেরগঞ্জে নদীর চর থেকে মাটি কাটার অভিযোগ, বেকু-ট্রলার আটক করে স্থানীয়রা উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ আগৈলঝাড়ায় নির্যাতনের অভিযোগে সংবাদ সম্মেলন, স্বামীসহ পাঁচজনের বিরুদ্ধে বিচারের দাবি গৌরনদীতে ১০৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, মামলা আদালতে বিচারাধীন

শ্রীপুরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া, গুলিতে আহত ২

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ৩১৫ বার পড়া হয়েছে

সাবরিনা জাহান,গাজীপুর জেলাঃ-গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিয়ে দফায় দফায় গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে একদল দুর্বৃত্ত। এসময় যুবলীগের এক নেতার গাড়ি ভাংচুর করা হয়। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে।

বুধবার রাত ১১টার দিকে মাওনার প্রশিকা মোড় এলাকায় দুই দফায় গুলির ঘটনা ঘটে

ফেসবুকে ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজ দুটিতে দেখা যায়, বেশ কয়েকটি মোটরসাইকেলে করে একদল যুবক আসতে আসতে গুলি ছুড়ছে। রাস্তার পাশে একটি কালো রঙের গাড়ির পাশে নেমে তারা গাড়িটি ভাঙচুর করে। একজন ধারালো অস্ত্র দিয়ে গাড়িটিকে কোপাতে থাকে। অন্যজন গাড়ির ওপর উঠে লাফাতে থাকে।

এলাকাবাসী জানান, ১০ থেকে ১৫ রাউন্ড গুলি ছুড়ে আতঙ্ক সৃষ্টি করে মোটরসাইকেল আরোহীরা। ভাঙচুর করে আজিজুর রহমান জন নামে এক ব্যবসায়ীর তিনটি গাড়ি। এসময় আহত হন মাইনুল ও আল আমিন নামে দুই ব্যক্তি। মাদক কারবারের দ্বন্দ্বের জেরেই এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী। কিছুক্ষণ পর তারা মোটরসাইকেল নিয়ে ফিরে যান তারা এরপরই আজিজুর রহমান জন ছাত্রলীগকে উদ্দেশ্য করে এ হামলার জন্য দায়ী করে ফেসবুকে লাইভ করেন।

তবে, এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানিয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়ল বলেন, ” উনার সাথে আমার ভালে সম্পর্ক। গতকালও উনার ভাইয়ের সাথে আমার কথা হয়েছে। জনের কাছে আমার গাড়ী কেনার ৫ লাখ টাকা। সে টাকা দিচ্ছে না। তবে, এটা নিয়েও আমার কোনো দ্বন্দ্ব নেই। গতরাতে কে এ ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় এনে জিজ্ঞেস করলে প্রকৃত ঘটনা জানা যাবে”। ঘটনার পর ব্যক্তিগত ফেসবুক থেকে জনের লাইভে ছাত্রলীগের ওপর দোষ চাপানোর বিষয়ে জানতে চাইলে নাসির মোড়ল বলেন, সেটা তার একান্তই ব্যক্তিগত বিষয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এফএম নাসিম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তের পর আইনগত পদক্ষেপ চলমান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com