1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
হ্যাট্টিক বিজয় করে পঞ্চম বারের মতো এমপি নির্বাচিত হলেন আবুল হাসানাত আবদুল্লাহ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আশ্রয়ণের ঘর আছে, নেই বের হওয়ার রাস্তা—জোয়ারে পানিবন্দি ৮০ পরিবার ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশ: বরিশালে ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা বরিশালে ভাসমান হাসপাতালে মিলবে চিকিৎসা, চরাঞ্চলের মানুষের মুখে স্বস্তির হাসি ​চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় ১৩ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় কাপড়সহ আটক ৩ ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী হওয়ার পথে গৌরনদীর দুই ভিক্ষুক, খাসজমিতে মিলল দোকানের জায়গা দেবীগঞ্জে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবি’র অভিযান: উদ্ধার হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর গৌরনদী গার্লস কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত জাতিসংঘের সঙ্গে উন্নয়ন ও সংস্কার নিয়ে বৈঠক, সহযোগিতা বাড়ানোর প্রত্যাশা

হ্যাট্টিক বিজয় করে পঞ্চম বারের মতো এমপি নির্বাচিত হলেন আবুল হাসানাত আবদুল্লাহ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৩১২ বার পড়া হয়েছে

আশরাফ উদ্দিন আগৈলঝাড়া প্রতিনিধিঃ- বরিশাল-১ আসনে টানা তৃতীয় বারের মতো বিপুল ভোটের হ্যাট্টিক বিজয় লাভ করে পঞ্চম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হলেন জাতির পিতার ভাগ্নে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। প্রতিদ্বন্দির সাথে আবুল হাসানাত আবদুল্লাহ’র ভোট ব্যবধান ১লাখ ৭২ হাজার ৬শ ৫৫। ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনে পঞ্চম বারের মতো আগৈলঝাড়া-গৌরনদী উপজেলা নিয়ে গঠিত বরিশাল-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মন্ত্রী মর্যাদায় পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহ্বায়ক, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ।

আবুল হাসানাত আবদুল্লাহ নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ৭শ ৭৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দি জাতীয় পার্টির ছেরনিয়াবাত ছেকেন্দার আলী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ১শ ২২ ভোট এবং ন্যাশনাল পিপল্স পার্টি (এনপিপি) প্রার্থী মো. তুহিন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ১২শ ১৮ ভোট। এই আসনে মোট ভোটার ৩ লাখ ৪৩ হাজার ৩ জন। ভোট প্রয়োগের শতকরা হার ৬০ দশমিক ৪৮ভাগ।

হ্যাট্টিক বিজয়ী আবুল হাসানাত আবদুল্লাহ ফলাফল ঘোষণার পরে ওই রাতেই আগৈলঝাড়া আওয়ামী লীগ কার্যালয়ে নেতা-কর্মীদের মাঝে উপস্থিত হয়ে তাঁর এই ঐতিহাসিক বিজয়কে জনগনের উদ্যেশ্যে উৎসর্গ করেন। বরিশালসহ গোটা দক্ষিনাঞ্চলে উন্নয়নের রুপকার হিসেবে পরিচিত আবুল হাসানাত আবদুল্লাহ’র সাথে প্রতিদ্বন্দিতা করে জামানত হারিয়েছেন জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট ছেরনিয়াবাত ছেকেন্দার আলী ও ন্যাশনাল পিপলস পাটি (এনপিপি) মনোনীত আম প্রতীকের প্রার্থী মো. তুহিন। প্রসংগত, এমপি আবুল হাসানাত আবদুল্লাহ দশম ও একাদশ সংসদ নির্বাচন ছাড়াও ১৯৮৯ ও ১৯৯৬ সালে তিনি এমপি নির্বাচিত হয়েছিলেন। দ্বাদশ সংসদ নির্বাচনে হ্যাট্টিক বিজয় লাভের মাধ্যমে তিনি পঞ্চম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com