1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
হিজলা প্রেসক্লাবে ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবা,মা ও ছেলেকে কুপিয়ে জখম। মামলা দায়ের। নারীসহ অবরুদ্ধ সাবেক ওসি মাহবুবকে উদ্ধার: দরজা ভেঙে বের করল পুলিশ ও ফায়ার সার্ভিস রাজশাহী জেলা সমাজসেবা কমপ্লেক্সে প্রভাবশালীর বাঁশের আড়ত প্রায় ২০ বছর ধরে সরকারি জায়গা বাণিজ্যিক কাজে ব্যবহারের অভিযোগ কালিয়ার নড়াগাতী থানায় নতুন ওসি মোঃ হোসেন আলীর যোগদান জামায়াতে ইসলামী সংস্কারকে সামনে নিয়ে ফায়দা নেওয়ার চেষ্টা করছে”এমপি খোকন তালুকদার” আগৈলঝাড়ার রাজিহারে ৪ ও ৯ নম্বর ওয়ার্ডের সংযোগ সেতুর উদ্বোধন শেবাচিমকে ২ হাজার শয্যায় উন্নীত করার পরিকল্পনা পাথরঘাটা থানা ও বরগুনা সদর কোর্ট বার্ষিক পরিদর্শনে বরিশাল রেঞ্জ ডিআইজি মাদক-ইভটিজিং-সাইবার অপরাধ রুখতে পাথরঘাটায় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের মতবিনিময় বার্থী ইউপি নির্বাচনে কাফীর সমর্থনে গণসংযোগের ঝড় বিশাল মোটরসাইকেল শোভাযাত্রায় সরব বার্থী

হিজলা প্রেসক্লাবে ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২৮৫ বার পড়া হয়েছে

হিজলা প্রতিনিধি।। বরিশালের হিজলায় মৎস্য কর্মকর্তা নির্দেশে হিজলায় প্রেসক্লাবে তার পালিত লাঠিয়াল বাহিনী হামলা, ভাঙচুর,ও লুটপাট করার প্রতিবাদে হিজলায় কর্মরত ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সকল সাংবাদিকদের মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

২২ অক্টোবর হিজলা মৎস্য দপ্তর ও নৌ পুলিশ অভিযান চালিয়ে মৎস্য ব্যবসায়ীদের ইলিশ সহ বিভিন্ন প্রজাতির দুইশত মন মাছ শব্দ করে।

ওই মাছ বেলা একটার দিকে নৌ পুলিশ ফাঁড়ির সামনে কিছু মাছ বিভিন্ন এতিমখানা ও অসহায় দুস্থদের মাঝে বিতরণ করে।

জব্দকৃত মাসের মধ্যে শতাধিক পাঙ্গাসহ বিভিন্ন প্রজাতির মাছ ছিল। ওই মাছগুলো মৎস্য কর্মকর্তার পালিত লাঠিয়াল বাহিনী নিয়ে যাওয়ার সময় জনগণের রোশনালে পরে এই ছবি সংবাদ কর্মীরা তাদের ক্যামেরাবন্দি করায় মৎস্য কর্মকর্তা ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে পাহারাদার বারেক মোল্লা, কাজী হানিফ, আরিফ সহ বাহিনীর একাধিক ব্যক্তি নিয়ে হিজলা প্রেস ক্লাবে সাংবাদিকদের হামলা করে ক্যামেরা ও আসবাবপত্র ভাঙচুর সহ তাণ্ডব চালায়।

এই সংবাদ ছড়িয়ে পড়লে সকল সাংবাদিক ছুটে আছে প্রেসক্লাবে তখন মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ সহ তার লাঠিয়াল বাহিনীর সকল সদস্যরা দৌড়ে পালিয়ে যায়।

সাংবাদিক নেতৃবৃন্দ ঘটনাটি তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন।ঘটনা ভিন্ন খালে প্রবাহিত করতে রাতে মৎস্য কর্মকর্তা একাধিক সাংবাদিকের বিরুদ্ধে হিজলা থানার একটি সাধারণ ডায়েরি করেন।

বিভিন্ন সূত্রে জানা যায় হিজলায় কর্মরত সাংবাদিকরা মৎস্য অফিসের দুর্নীতি ও চাঁদাবাজি শহর নানা অনিয়মের চিত্র পেপারে প্রকাশ হওয়ার কারণে মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ সাংবাদিকদের উপর ক্ষিপ্ত হয়ে এ ধরনের জঘন্যতম কাজে লিপ্ত হয়েছে।

সাংবাদিক নেতৃবৃন্দ হিজলা প্রেসক্লাবের বিভিন্ন আসবাবপত্র ভাঙ্গায় মৎস্য কর্মকর্তা এম এম পারভেজকে এক নাম্বার আসামি করে হিজলা থানায় এজাহার দায়ের করেন।
সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে আজকের এই মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন এই দুর্নীতিবাজ মৎস্য কর্মকর্তার দুর্নীতি তদন্ত করে দ্রুত ব্যবস্থা না নেয়া হলে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।

আর এ সকল দুর্নীতি ও অনিয়মকে ধামাচাপা দিতেই সাংবাদিকদের বিরুদ্ধে হিজলা থানায় সাধারণ ডায়েরি করেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com