1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
স্ত্রীর সাথে প্রতারণা করে স্বামীর দ্বিতীয় বিবাহের অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| রাত ৩:০৭|
সংবাদ শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত রানীনগর বালুমহাল দখলের অভিযোগ, সাড়ে ১১ কোটি টাকা ফেরত চাইলেন ইজারাদার মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন,, রামপালে দুই দলিল লেখকের নামে মিথ্যা মামলা, প্রতিবাদে দলিল লেখকবৃন্দ নড়াইলে যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার, রহস্যের ইঙ্গিত রাজশাহীতে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট কুপিয়ে আহতের অভিযোগ, সন্ত্রাসীদের গ্রেফতার দাবি ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু দুর্গাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় শিশু আহত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা

স্ত্রীর সাথে প্রতারণা করে স্বামীর দ্বিতীয় বিবাহের অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ- স্ত্রীর সাথে প্রতারণা করে স্বামীর দ্বিতীয় বিবাহ করেছেন বলে অভিযোগ। উজিরপুরের শোলকের দামোদড়কাঠির দ্বিতীয় স্ত্রীর বাড়িতে স্ত্রীর ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মালিগ্রাম এলাকার সেকেন শেখের কন‍্যা সাময়মা খাতুন (৩০) উপস্থিত হয়ে প্রতিবাদ করেন।

ভুক্তভোগী সুত্রে জানাগেছে ফরিদপুরের বামনকান্দা এলাকার লুৎফর রহমান মুনশির পুত্র সালমান মুনশি (৩৪) প্রবাসী মশিউরের স্ত্রী সায়মার সাথে বিবাহের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে প্রথম স্বামী মশিউর কে তালাক দিতে বাধ্য করে এবং দুই বছর আগে তাকে শরীয়া মোতাবেক বিয়ে করে।

বিবাহের পর থেকেই প্রতারক সালমান স্ত্রী সায়মার স্বর্ন নগদ প্রায় ৫০/৬০ লক্ষ টাকা কৌশলে বাগিয়ে নেয়। সায়মা গর্ভবতী জানতে পেরে তাকে ঢাকায় নিয়ে গোপনে গর্ভপাত ঘটিয়ে যোগাযোগ বন্ধ করে দিলে সায়মা স্ত্রীর মর্যাদা পেতে চেষ্টা করেন। প্রতারক সালমানের সাথে যোগাযোগ করতে ব‍্যর্থ হয়ে ফরিদপুর জেলা বিজ্ঞ আদালতে মামলা নং ৩৭৭/২৩ দায়ের করে। মামলা চলমান থাকাকালীন সময়ে প্রতারক সালমান গোপনে বরিশালের উজিরপুরে দ্বিতীয় বিবাহ করার খবর পেয়ে সায়মা ঐ মেয়ের বাড়িতে উপস্থিত হলে ঘটনা জানাজানি হয়।

এ বিষয়ে স্ত্রী সায়মা বলেন আমার সাথে প্রতারনা করে সর্বনাশ করেছে, দ্বিতীয় বিবাহ করে আরো একটি মেয়ের সর্বনাশ করতে চায় এই প্রতারকে আইনের হাতে সোপর্দ করে বিচার নিশ্চিত করার দাবি জানান।

অভিযুক্ত স্বামী সালমানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সায়মার অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দেন তবে মামলার বিয়টি গোপন রেখে উজিরপুর এলাকায় বিবাহ সম্পন্ন হয়েছে বলে স্বীকার করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com