1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সুবিধা বঞ্চিতদের মানুষের জন্য ‘আজব বাজার’ উদ্বোধন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন, জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য,, ইসরাইলের পার্লামেন্টে প্রজন্মের পরিবর্তন, সর্বকনিষ্ঠ সদস্যের হাত ধরে নতুন ইতিহাস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের মোটরসাইকেল মিছিল ও শোডাউন গৌরনদীতে স্কুলছাত্রীকে জমির প্রলোভন,ধর্ষণের অভিযোগে থানায় মামলা,উধাও অভিযুক্ত সেন্টু ভূঁইয়া। বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান শতদল মহাবিদ্যালয়ের ফি আদায়ে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংকের অনলাইন সেবা শিক্ষার্থীদের সচেতন করতে নর্থ খুলনা কলেজে ওসির বিশেষ মতবিনিময় আগৈলঝাড়া সরকারি কলেজ ক্যাম্পাসে সবুজের ছোঁয়া, বৃক্ষরোপণে হিউম্যান ফর হিউম্যানিটি গৌরনদী পাইলট স্কুল ক্যাম্পাসে সবুজায়নের উদ্যোগ, বৃক্ষরোপণ করল হিউম্যান ফর হিউম্যানিটি

সুবিধা বঞ্চিতদের মানুষের জন্য ‘আজব বাজার’ উদ্বোধন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩
  • ২৬০ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের আয়োজনে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ‘আজব বাজার’ অনুষ্ঠিত হয়। সোমবার সকালে নাইস কমিউনিটি সেন্টারে এ বাজারের উদ্বোধন করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।

এ সময় উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) বিজয় বসাক ও আরএমপির উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া), অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত জনাব বিভূতি ভূষন বানার্জী, বিদ্যানন্দ ফাউন্ডেশনের ভাইস-প্রেসিডেন্ট ফারুক হোসেন।

এই আজব বাজার হতে নিম্ন আয়ের মানুষ ৭ টাকায় ৭টি নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করেন। এর মধ্যে তিন কেজি চাল দেওয়া হচ্ছে এক টাকায়।

এর আগে রাজশাহীতে রমজান মাসে আরএমপি ও বিদ্যানন্দ অসহায়, দুস্থ, সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী, এতিমখানার শিশু-সহ ভাসমান ব্যক্তিদের মাঝে বিনামূল্যে ইফতার সামগ্রী বিতরণ করে। এছাড়াও ঈদ বাজার ও পূজার আনন্দ ছড়িয়ে দিতে ১ টাকা থেকে ১০ টাকার মধ্যে শিশুদের নতুন কাপড়, চাল, ডাল, লবণ, তেল, মাছ, মুরগি, সবজি ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রয়ের আয়োজন করে। এবার সুবিধাবঞ্চিত মানুষের জন্য ৭ টাকায় ৭ পণ্য দিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও বিদ্যানন্দ ফাউন্ডেশন এ আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com