1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সিরাজগঞ্জ র্র্যাব-১২’র অভিযান চালিয়ে ৮ জন সক্রিয় সদস্য গ্রেফতার। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সকাল ১১:১৩|
সংবাদ শিরোনামঃ
পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম গৌরনদীতে ভ্রাম্যমান আদালতে ০৬ মাসের কারাদণ্ড ৩,০০০ টাকা জরিমানা মাদারীপুরে আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামি গ্রেফতার রাবি শিক্ষার্থীদের অবরোধে সারা দেশের সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ গৌরনদীতে মাদ্রাসায় গলায় ফাঁশ দেওয়া ছাত্রীর মরদেহ উদ্ধার জাল টাকা ও টাকা তৈরির বিভিন্ন সরঞ্জাম প্রিন্টার নিয়ে কালকিনিতে এক যুবক আটক

সিরাজগঞ্জ র্র্যাব-১২’র অভিযান চালিয়ে ৮ জন সক্রিয় সদস্য গ্রেফতার।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ২৮০ বার পড়া হয়েছে

মোঃ মুনসুর আলী,তাড়াশ উপজেলার প্রতিনিধিঃ-সিরাজগঞ্জ র‌্যাব-১২’র অভিযানে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল এলাকা থেকে চোরাইমালসহ চোর সিন্ডিকেটের ০৮ জন সক্রিয় সদস্য গ্রেফতার।

সোমবার,১১ মার্চ ২০২৪ ইং ২.০০ ঘটিকায় র‌্যাব-১২’র সদর কোম্পানির একটি চৌকষ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধোপাকান্দি গ্রামস্থ হাটিকুমরুল টু ঢাকাগামী মহাসড়কের এরিস্টোক্রেট হোটেলের বিপরীত পার্শে জনৈক মোঃ ফরিদুল ইসলামের ৫ তলা বিল্ডিংয়ের নীচতলায় অভিযান পূর্বক উক্ত গোডাউনের মালিক ধৃত আসামী নুর ইসলামের নিকট ট্রাক ড্রাইভার জসিম ও খোরশেদদ্বয় ৩৯১ কেজি চোরাই রোড বিক্রয় করার সময় হাতেনাতে ধৃত করা হয়।

একই এলাকায় আসামী আশরাফুলের দোকানে অভিযান পরিচালনা করে আসামী ইমরান এর নিকট হতে সরকারী খাদ্য গুদামের ছয় বস্তা চাল যার ওজন ১৮০ কেজি, আসামী আলমগীর এর নিকট হতে ৩৭ কেজি চোরাই গম, এবং ধৃত আসামী মোঃ হাফিজুল ইসলাম ও মোঃ মিরাজুল ইসলাম এর নিকট হতে সর্বমোট ৯০ কেজি কয়লা ও ৮৪,৪০০/- নগদ টাকা ক্রয়-বিক্রয় করার সময় তাদেরকে হাতেনাতে ধৃত করা হয়। ধৃত আসামীগণ চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন যাবৎ সরকারী ও ব্যক্তি মালিকানাধীন পণ্য (রড, গম, চাল, কয়লা) পরিবহণকালে মালিকের অগোচরে ট্রাক হতে অসাধূভাবে চুরি করে বিক্রয় করে আসছে। ধৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তাদের সম্পৃক্ততার সত্যতা পাওয়া যায়।

গ্রেফতারকৃত আসামী মোঃ আশরাফুল ইসলাম (৩৫), দোকানদার, পিতা-মোঃ আবুল হোসেন, সাং- সরাতুল, থানা-উল্লাপাড়া, জেলা-সিরাজগঞ্জ, মোঃ হাফিজুল ইসলাম (২১), দোকানদার, পিতা-মোঃ আমিনুল ইসলাম, সাং- বাশুলিয়া, থানা-রায়গঞ্জ, জেলা-সিরাজগঞ্জ, মোঃ মিরাজুল ইসলাম (২১), দোকানদার, পিতা-মুকুল হোসেন, সাং- ধোপাকান্দি, থানা-সলঙ্গা, জেলা-সিরাজগঞ্জ,মোঃ নুর ইসলাম (২৬), দোকানদার, পিতা-মোঃ আব্দুর রশিদ, সাং- ধোপাকান্দি, থানা-সলঙ্গা, জেলা-সিরাজগঞ্জ, মোঃ ইমরান হোসেন (৩৫), ড্রাইভার, পিতা-মৃত আব্দুল মালেক, সাং- ইটাখোলা বাজার, থানা-ক্ষেতলাল, জেলা-জয়পুরহাট, মোঃ আলমগীর হোসেন (২৪), ড্রাইভার, পিতা-হাইকুল ইসলাম, সাং-রাজারামপুর ফকিরপাড়া, থানা-ফুলবাড়ি, জেলা-দিনাজপুর,খোরশেদ আলম (৩০), ড্রাইভার, পিতা-মোঃ জামাল উদ্দিন, সাং-ভুজারীপাড়া, মোঃ জসিম উদ্দিন (২৪), ড্রাইভার, পিতা-হাফেজ আলী, সাং-পশ্চিম মলানী, উভয়ের থানা- পঞ্চগড় সদর, জেলা-পঞ্চগড়।

জানা যায় যে, আসামিগণ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ সরকারী ও ব্যক্তি মালিকানাধীণ পণ্য (রড, গম, চাল, কয়লা) দেশের বিভিন্ন স্থান হতে ট্রাকে লোড করে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ধোপাকান্দি এলাকার মহাসড়কের উভয়পাশের্ রাস্তা সংলগ্ন কিছু স্থায়ী/অস্থায়ী টিনশেড ও পাকা বিল্ডিংয়ের দোকানঘরে কালোকাপড় দিয়ে ঢেঁকে সেখানে ট্রাক প্রবেশ করতঃ পণ্য চোরাইভাবে ক্রয়-বিক্রয় করে আসছে।

গ্রেফতারকৃত আসামিগণের বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com