1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সিরাজগঞ্জে র‍্যাব-১২এর অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ৭:১৬|
সংবাদ শিরোনামঃ
‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো ভিজিএফের চালের তালিকা নিয়ে বিরোধ, সংঘর্ষে রণক্ষেত্র পহরডাঙ্গা দুই গ্রুপের দ্বন্দ্বে আহত অন্তত ৩২, হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ রাজশাহী কাশিয়াডাঙ্গায় সংঘর্ষের ঘটনায় ওসি ফরহাদের ভূমিকা প্রশ্নবিদ্ধ শিল্প-সংস্কৃতি কি বাংলাদেশে ক্রমেই সংকুচিত হচ্ছে – সাংবাদিক সোয়েব সিকদার দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত কুয়াকাটায় “মানুষ মানুষের জন্য” সংগঠনের বনভোজন ও মিলনমেলা অনুষ্ঠিত গৌরনদীতে নিরাপদ সড়ক নিরাপদ খাদ্য নিশ্চিতে সচেতনতামুলক অভিযান পঞ্চগড়ের দেবীগঞ্জে মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়ার ৪৫ তম শাহাদত বার্ষিকী পালিত,, রামপালে দু’জনের হাতাহাতির ঘটনায় যুবক নিহত শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত।

সিরাজগঞ্জে র‍্যাব-১২এর অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

মোঃ শাহাবুদ্দিন সেলিম,স্টাফ রিপোর্টারঃ- মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দীর্ঘ একযুগ ধরে পলাতক আসামী মজনু সরকার’কে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

সিরাজগঞ্জ র‍্যাব -১২ এর অধিনায়ক মোঃ মারুফ হোসেন বিপিএম, পিপিএম,এর দিকনির্দেকশনা।

৩১ জুলাই ২০২৪ ইং রাত্রী ০০.৩ ঘটিকায় র‌্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় র‌্যাব-১২’র সদর কোম্পানি ও র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর এর যৌথ আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন ভুঁইয়াগাতী বাজার এলাকায়” একটি অভিযান পরিচালনা করে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানার মামলা নং-৭, তারিখ- ১০/০২/২০১২ খ্রি. জিআর-২৬/১২, এসসি নং-২০২/১২, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ১৯(১) টেবিল ৩(খ); মাদক মামলায় বিজ্ঞ আদালত কর্তৃক যাবজ্জীবন সশ্রম কারাদন্ড সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত ০১ জন পলাতক আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত আসামি মোঃ মজনু সরকার (৪৫), পিতা-মৃত মোহাম্মদ আলী মোবার আলী, সাং-তিলকপাড়া, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি উক্ত মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বলে স্বীকার করেছে। সে মামলা রুজুর পর বিজ্ঞ আদালত হতে জামিন নিয়ে নিজের নাম পরিচয় গোপন করে সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে সুকৌশলে মাদক ব্যবসা অব্যাহত রেখেছিল বলে স্বীকার করেন। তার নামে রাজবাড়ী জেলার গোয়ালন্দ ঘাট থানায় এবং রংপুর জেলার মিঠাপুকুর থানায় পৃথক ০২ টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য রংপুর জেলার মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ এর নিকট সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com