1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সাংবাদিক সমাজকে আধুনিক ও তথ্যভিত্তিক গণমাধ্যমে প্রস্তুত করতে কাজ করছে সরকার-তথ্যমন্ত্রী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| রাত ৯:৪৪|
সংবাদ শিরোনামঃ
তানোরে বিএমডিএ’র খাল পরিদর্শনে ডিসি রাতের আঁধারে পুকুর খন, তানোরে পরিবেশ ও রাস্তা ক্ষতির অভিযোগ* কালিয়ায় নদীতে গোসল করতে গিয়ে নিঁখোজের ১৫ ঘন্টা পর শিশু ফারজানার মৃতদেহ উদ্ধার মাদারীপুরের ডাসারে দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত প্রেমঘটিত মানসিক বিষণ্নতায় যুবকের আত্মহত্যা, নড়াগাতীতে শোকের ছায়া আউড়িয়ার বটগাছ নিয়ে অলৌকিকতার গুঞ্জন, বলছেন বিশেষজ্ঞরা—এটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্বীকৃতি: কেন্দ্রীয় যুবদলের সহ -সাধারণ সম্পাদক মাহাবুব সিকদার রাজশাহীতে চিকিৎসক সমাজের ব্যানারে মানববন্ধন খেয়াঘাটের স্থায়ী ইজারা বাতিলের দাবিতে রাজশাহীতে চরবাসীর মানববন্ধন জাল দলিলের মাধ্যমে নামজারির চেষ্টা, মোবাইল কোর্টে ৩ মাসের কারাদণ্ড

সাংবাদিক সমাজকে আধুনিক ও তথ্যভিত্তিক গণমাধ্যমে প্রস্তুত করতে কাজ করছে সরকার-তথ্যমন্ত্রী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২৩৩ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী প্রতিনিধিঃ-

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, বাংলাদেশের গণমাধ্যমকে নতুন তথ্যভিত্তিক ধারায় এগিয়ে নিতে কাজ করছে সরকার। আধুনিক বিশ্বের সঙ্গে সামঞ্জস্য রেখে সাংবাদিক সমাজকে প্রস্তুত করতে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বরিশালের গৌরনদী প্রেসক্লাব-এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশের গণমাধ্যমের সামনে নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে। তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে হলে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধি, নৈতিকতা চর্চা এবং দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। আমরা চাই গোটা সাংবাদিক সমাজ আধুনিক বিশ্বে যে স্বাধীনতা ও পেশাদারিত্ব অনুসরণ করা হয়, সে মানদণ্ডে নিজেদের গড়ে তুলুক। এ লক্ষ্যেই একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়ন করা হবে।”

তিনি আরও বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার পাশাপাশি ভুয়া তথ্য ও অপপ্রচার রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণে কাজ করছে। সাংবাদিকদের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং তথ্যপ্রাপ্তির সুযোগ বৃদ্ধির বিষয়েও মন্ত্রণালয় পরিকল্পনা হাতে নিয়েছে।

প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাবেক সভাপতি ও মাই টিভি প্রতিনিধি মো.গিয়াস উদ্দিন মিয়া,খোন্দকার মনিরুজ্জামান মনির, মো. আসাদুজ্জামান রিপন, সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সহ-সভাপতি এম আলম, সাবেক সহ-সভাপতি এইচ এম নাসির উদ্দিন, সহ-সম্পাদক আমিনা আকতার সোমা, কোষাধ্যক্ষ জামিল মাহমুদ, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী বাবু, দপ্তর সম্পাদক হাসান মাহমুদ, সাবেক সাধারণ সম্পাদক হানিফ সরদার, সবুজ খান, খায়রুল ইসলাম, পলাশ তালুকদার, হাসান মাহমুদ, মোল্লা ফারুক, সঞ্জয় কুমার পাল,উত্তম দাস, আনিসুর রহমান, শামীম মীর, রাশেদ আহমেদ, এস এ মামুন, আবু সাঈদ খন্দকার, শেখ রুপা, সোলেমান তুহিন,সোহেল আহমেদ, নিলয় হাওলাদার, মোস্তফা সহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

সভায় সাংবাদিকরা গণমাধ্যমের নানা সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন এবং মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com