1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সাংবাদিক লক্ষ্মণ রায়ের রাজনৈতিক নিরপেক্ষতা ও অবস্থান স্পষ্ট করে বিবৃতি,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরের শিবচরে পূবালী ব্যাংকের দুই দিনব্যাপী ক্যাশলেস কার্যক্রমের উদ্বোধন মাদারীপুর পৌরসভায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত উজিরপুরে নিষিদ্ধ জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, জব্দ ৩০ লাখ টাকার জাল আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু সাংবাদিকতা বর্তমানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি-বরিশালে তথ্যমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে,গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ে অভিভাবক সভা অনুষ্ঠিত চার বছরে বেকারি পণ্য সরবরাহকারী থেকে ৩২ দোকান ও প্লটের মালিক, সম্পদের উৎস নিয়ে প্রশ্ন নগরীর নিরাপত্তায় আরএমপিকে সিসি ক্যামেরা দিল রাসিক দেবীগঞ্জ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত নড়াগাতীতে ইউপি সদস্য মনি মিয়া হত্যা: তিনদিনেও হয়নি মামলা, খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

সাংবাদিক লক্ষ্মণ রায়ের রাজনৈতিক নিরপেক্ষতা ও অবস্থান স্পষ্ট করে বিবৃতি,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ১০৬ বার পড়া হয়েছে

 

মোমিন ইসলাম সরকার,দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

জাতীয় দৈনিক “দৈনিক ভোরের কণ্ঠ” ও “দৈনিক ডেলটা টাইমস”-এর জেলা ও উপজেলা প্রতিনিধি, সাংবাদিক লক্ষ্মণ রায় এক লিখিত বিবৃতিতে তাঁর পেশাগত ও ব্যক্তিগত অবস্থান স্পষ্ট করেছেন।

বিবৃতিতে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতার পাশাপাশি স্থানীয় একটি কিন্ডারগার্টেন ও মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করে আসছেন। এছাড়াও বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত থেকে সমাজসেবামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন।

তিনি বলেন, তাঁর পেশাগত ও ব্যক্তিগত অবস্থান সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষ। বর্তমানে তিনি কোনো রাজনৈতিক দল, অঙ্গসংগঠন বা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন এবং কোনো রাজনৈতিক দলের সদস্যও নন।

লক্ষ্মণ রায় তাঁর বিবৃতিতে আরও বলেন, তাঁর জ্ঞাতসারে বা সম্মতি ছাড়া যদি কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সংগঠন তাঁর নাম কোনো রাজনৈতিক দলের কমিটি, পদ-পদবি বা সাংগঠনিক তালিকায় অন্তর্ভুক্ত করে, তাহলে এর সম্পূর্ণ দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তি বা কর্তৃপক্ষকে বহন করতে হবে। এ ধরনের কোনো অন্তর্ভুক্তির সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা, সম্মতি বা দায় থাকবে না বলেও তিনি স্পষ্টভাবে উল্লেখ করেন।

তিনি জানান, সাংবাদিকতার নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও নিরপেক্ষতার প্রতি শ্রদ্ধাশীল থেকে তিনি তাঁর পেশাগত দায়িত্ব পালন করে আসছেন এবং ভবিষ্যতেও একইভাবে দায়িত্ব পালন করতে চান। সজ্ঞানে ও সুস্থ মস্তিষ্কে জনসাধারণের অবগতির জন্য তিনি এ বিবৃতি প্রদান করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com