1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
সাংবাদিক আজাদ হোসেন মুরাদ এর মায়ের মৃত্যুতে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির শোক প্রকাশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| ভোর ৫:০৫|
সংবাদ শিরোনামঃ
লোনের প্রলোভনে ফাঁকা চেক নিয়ে প্রতারণার অভিযোগে নারী উদ্যোক্তার সংবাদ সম্মেলন চুরি মামলা তুলে না নেয়ায় সাংবাদিককে কুপিয়ে জখম-আঙুল বিচ্ছিন্ন আরএমপির ৩৪তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ ফয়েজুল কবির ওয়ার্ল্ড ভিশনের উপকূলীয় অঞ্চলে সোলার পাওয়ারড সেভ ওয়াটার প্রজেক্টের শুভ উদ্বোধন লাগামহীন অভিযোগ দেবভোগ কমিউনিটি ক্লিনিকের সুকান্তের নামে পঞ্চগড়ের দেবীগঞ্জে বিট সুগার মিলের শুভ উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী,, স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত রাজশাহী সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে বিপুল পরিমান ভারতীয় মদ ও সিরাপ জব্দ বরিশাল জেলা ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য আনন্দ মিছিল রাজশাহীতে দুই মন্ত্রী, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

সাংবাদিক আজাদ হোসেন মুরাদ এর মায়ের মৃত্যুতে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির শোক প্রকাশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪
  • ২৮১ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক প্রতিদিনের ক্রাইমঃ-ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির যুগ্ন সাধারন সম্পাদক ও জাতীয় দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার কালকিনি উপজেলা প্রতিনিধি, মাদারীপুর জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য এস এম আজাদ হোসেন মুরাদ এর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটি।

জানা যায় গত সোমবার (১৮ মার্চ )২০২৪ ইং তারিখ রাত্র অনু ১০ ঘটিকার সময় শ্বাস কষ্ট জনিত কারণে ইন্তেকাল করেন সাংবাদিক এস এম আজাদ হোসেন মুরাদ এর গর্ভধারিনী মা, মৃত্যুকালীন সময়ে তার বয়স হয়েছিল ৭০ বছর।

সাংবাদিক আজাদ হোসেন মুরাদ এর মায়ের মৃত্যুতে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান সংগঠনের সকল সাংবাদিকদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

এবিষয়ে ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ হেমায়েত হোসেন খান বলেন, দীর্ঘ দিন ধরে এস এম আজাদ হোসেন মুরাদ দৈনিক বাংলাদেশের আলো পত্রিকায় সুনামের সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছে। এতে সাংবাদিকদের মাঝে বেশ প্রশংসা অর্জন করেছেন তিনি।

পাশাপাশি মাদারীপুর জেলা জাতীয় সাংবাদিক সংস্থা ও ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির উন্নয়নের জন্য নিরলস ভাবে দায়িত্ব পালন করে আসছে এস এম আজাদ হোসেন মুরাদ।তার মায়ের মৃত্যুতে স্থানীয় গণমাধ্যম কর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

ডাসার উপজেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি। মহান রাব্বুল আলামিন যেন তাকে জান্নাত নসিব করেন। সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com