1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
শ্রমিকলীগ নেতার একহাতে রামদা আরেক হাতে পিস্তল পবায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আড়িয়াল খাঁর ভাঙনে বসতভিটা হারিয়ে নিঃস্ব বদরুলের পরিবার, ঠিকানা পলিথিনের ছাউনি। আশ্রয়ণের ঘর আছে, নেই বের হওয়ার রাস্তা—জোয়ারে পানিবন্দি ৮০ পরিবার ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশ: বরিশালে ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা বরিশালে ভাসমান হাসপাতালে মিলবে চিকিৎসা, চরাঞ্চলের মানুষের মুখে স্বস্তির হাসি ​চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় ১৩ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় কাপড়সহ আটক ৩ ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী হওয়ার পথে গৌরনদীর দুই ভিক্ষুক, খাসজমিতে মিলল দোকানের জায়গা দেবীগঞ্জে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবি’র অভিযান: উদ্ধার হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর গৌরনদী গার্লস কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত

শ্রমিকলীগ নেতার একহাতে রামদা আরেক হাতে পিস্তল পবায় আ.লীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪
  • ২৮২ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর পবা উপজেলার পারিলা ইউনিয়নে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে পবার পারিলা বাজারে এই সংঘর্ষে ১০ জন আহত হন। সংঘর্ষ চলাকালে পারিলা ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুরাদ একহাতে রামদা আরেক হাতে পিস্তল নিয়ে প্রতিপক্ষের উপর হামলা চালায় বলে জানা গেছে। এসময় বেশকিছু বাড়িঘর ও দোকানপাটে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট চলাকালে লাইনের ছবি উঠানোকে কেন্দ্র করে রবিবার বিকেলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুজ্জামান আসাদের পক্ষের নেতাকর্মীদের সঙ্গে সদ্য সাবেক এমপি আয়েন উদ্দিনের পক্ষের নেতাকর্মীদের বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা ধাওয়া পাল্টা ধাওয়ায় রূপ নেয়। এসময় সদ্য সাবেক এমপি আয়েন উদ্দিনের পন্থী হিসেবে পরিচিত পারিলা ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুরাদ একহাতে রামদা আরেক হাতে পিস্তল নিয়ে সদ্য বিজয়ী আসাদের পক্ষের নেতাকর্মীদের উপর হামলা চালায়।

এতে আসাদের পক্ষের দুই কর্মী আহত হন। পরে আসাদ সমর্থকরা একত্রিত হয়ে ধাওয়া দিলে তিনি পালিয়ে যান। এর রেশ ধরে গতকাল সোমবার সকালে আয়েন গ্রুপের নেতাকর্মীরা আসাদের সমর্থকদের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় দুই গ্রুপের প্রায় ৮ জন আহত হন। তাদের মধ্যে কয়েকজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নেন।

এদিকে, সদ্য সাবেক এমপি আয়েন উদ্দিনের পক্ষের নেতাকর্মীরা পারিলা বাজারে কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাট করে। একইসঙ্গে কয়েকটি বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ বিষয়ে বেসরকারিভাবে নির্বাচিত সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ বলেন, আমি প্রশাসনকে বলেছি অপরাধী যেই হোক আইনের আওতায় আনার জন্য। এছাড়া, আমি তাদের সাথে বসেছি এই ঘটনা আর বাড়বে না।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com