1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
শিবচরে ভ্যানচালক মিজান হত্যা মামলার আসামি গ্রেফতার"আদালতে স্বীকারোক্তি" - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রাজশাহীর তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান এর উল্লেখযোগ্য প্রশাসনিক সাফল্য বিএমডিএর নির্বাহী পরিচালক হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেলেন মোঃ জাহাঙ্গীর আলম খান দুর্গাপুরে স্কুলের জমি ভেঙ্গে অবৈধ রাস্তা, এলাকাবাসীর অভিযোগ গুরুতর অসুস্থ সাংবাদিক সাইদুরকে দেখতে গেলেন আরইউজে সভাপতি আব্দুল আউয়াল গৌরনদীতে ১০ দিনেও গ্রেপ্তার হয়নি সাংবাদিকের উপর হামলার প্রধান আসামি, থানার প্রধান ফটকে মানববন্ধন। লোডশেডিংয়ে দিশেহারা নড়াগাতীর জনজীবন—বাড়তি বিলের চাপ গৌরনদীতে আলহাজ্ব আবুল হোসেন মিয়ার পক্ষে মুক্তিযোদ্ধাদের সমর্থন। অভিবাসীদের মনোজগত দিয়ে বাংলাদেশের জনমিতি বোঝা যাবে না: তথ্য ও সম্প্রচার মন্ত্রী উজিরপুরে ক্লাস চলাকালে ছাদের পলেস্তারা খসে শিক্ষকের মাথায়, আতঙ্কে শ্রেণিকক্ষ ছাড়ল শিক্ষার্থীরা রামপালে ৫২ শিশুর পুনরায় বিদ্যালয়মুখীতে ওয়ার্ল্ড ভিশনের আনন্দ উদযাপন

শিবচরে ভ্যানচালক মিজান হত্যা মামলার আসামি গ্রেফতার”আদালতে স্বীকারোক্তি”

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৩৬ বার পড়া হয়েছে

 

শ্রাবন খান সজীব
স্টাপ রিপোর্টার

মাদারীপুরের শিবচরে ভ্যান ভাড়া বাবদ পাওনা ৪৫০ টাকা পাওয়ার কারণেই ভ্যানচালক মিজান গাজীকে পরিকল্পিত ভাবে ভুট্টা ক্ষেতে নিয়ে ধারালো ছুড়ি দিয়ে গলাকেটে হত্যা করে তার অটোভ্যানটি নিয়ে যায়। পরে গ্রেফতারকৃত আসামীরা আদালতে চাঞ্চল্যকর এই খুনের বিষয়ে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে।

হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে শিবচর থেকে কাঁঠালবাড়ি পর্যন্ত বিভিন্ন স্থানের অন্তত ৫০টি সিসি ক্যামেরা পর্যালোচনা করে শতভাগ নিশ্চিত হয়ে ৩ আসামিকে গ্রেফতার করা হয়। সোমবার (১০ ফেব্রুয়ারী) রাতে প্রেস কনফারেন্সে সহকারী পুলিশ সুপার মোঃ আজমীর হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

মাদারীপুর জেলা সহকারী পুলিশ সুপার মোঃ আজমীর হোসেন বলেন, শিবচর পৌরসভার কেরানীর বাট এলাকার নবীনূর বেপারীর ছেলে আরিয়ান আহমেদ স্বাধীনের কাছে ইভেন্ট ম্যানেজমেন্টের মালামাল পরিবহনের ভাড়া ৪৫০ টাকা পেতো উমেদপুর ইউনিয়নের চরকাচিকাটা গ্রামের লাভলু গাজীর ছেলে ভ্যানচালক মিজানুর রহমান গাজী।

পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রায়ই মিজানুরের সাথে স্বাধীনের কথা কাটাকাটি হতো। এতে ভ্যানচালক মিজানের উপল ক্ষিপ্ত হয়ে যায় স্বাধীন। এর এই জেরে ধরে পরিকল্পিত ভাবে মিজানকে শিক্ষা দেয়ার পরিকল্পনা করা হয়।

এরই প্রেক্ষিতে গত (৬ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার স্বাধীন তার বন্ধু দ্বিতীয়খন্ড ইউনিয়নের শিকদারকান্দি গ্রামের হুমায়ুন শিকদারের ছেলে হান্নানকে দিয়ে কেরানীর বাট বেইলি ব্রিজ সংলগ্ন মিজানুরের ভাড়া বাসা থেকে মিজানুরকে পাঁচ্চর যাওয়ার কথা বলে ৫শ টাকায় ভাড়া করা হয়।

হত্যাকারী হান্নান ভ্যানসহ মিজানুরকে কৌশলে কাদিরপুর ইউনিয়নের পবন মোড়লের চর কান্দি গ্রামের একটি ভুট্টা ক্ষেতের পাশে নিয়ে যায়। সেখানে আগে থেকেই অপেক্ষা করছিল স্বাধীন ও তার বন্ধু কেরানীর বাট গ্রামের মামুন মিনার ছেলে আল আমিন।

পরে মিজান গাজীকে সেখানে নিয়ে যাওয়ার পর প্রথমেই স্বাধীন ধারালো ছুরি দিয়ে মিজানুরের গলায় আঘাত করে। আল আমিন ও হান্নান ধারালো ছুরি দিয়ে শরীরের অন্যান্য স্থানে আঘাত করে। এতেই মৃত্যু হয় ভ্যান চালক মিজানু গাজীর। পরে তিন খুনি মিজানুরের ভ্যানটি নিয়ে পালিয়ে যায়। পরেরদিন )৭ ফেব্রুয়ারি) শুক্রবার ভুট্টা ক্ষেতে নিহত মিজানুরের লাশটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দিলে লাশটি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ধারালো একটি ছুরি, নেশা গ্রহণের সরঞ্জাম ও আসামিদের পরিহিত একটি লাল রঙের জ্যাকেট উদ্ধার করে। এ ঘটনায় নিহতের মা বাদী হয়ে আরিয়ান আহমেদ স্বাধীন ও আল আমিনের নামসহ অজ্ঞাতনামা একজনকে আসামি করে শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ হত্যার রহস্য উন্মোচনে শিবচর থানার ওসি মোঃ রতন শেখ এর নেতৃত্বে পুলিশের একাধিক টিম মাঠে নামে। পুলিশ প্রথমেই আরিয়ান আহমেদ স্বাধীন ও আল আমিনকে গ্রেফতার করে পুলিশ হেফাজতে নেয়।

পরে শিবচর থেকে কাঠালবাড়ি এলাকার অন্তত ৫০টি স্থানের সিসি ক্যামেরার ভিডিও সংগ্রহ করে তা পর্যালোচনা করা হয়। একটি ভিডিওতে দেখা যায় হত্যার স্থান থেকে উদ্ধারকৃত লাল রঙের জ্যাকেট পরিহিত হান্নান ভ্যানসহ মিজানুরকে নিয়ে যাচ্ছে।

এছাড়াও পুলিশ এ হত্যার সাথে আরিয়ান আহমেদ স্বাধীন ও আল আমিনের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত করতে সক্ষম হয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় হত্যাকারী হান্নানকে গত রবিবার রাতে গ্রেফতার করেন। সোমবার (১০ ফেব্রুয়ারী)বিকেলে আসমীদের জেলহাজতে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হত্যার দায় স্বীকার করে আদালত ও পুলিশের কাছে ১৬৪ ধারায় স্বীকার জবানবন্দি দেয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com