1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
লক্ষ্যমাত্রা ৪৫ হাজার মেট্টিক টন : রাজশাহী চিনিকলে আখ মাড়াই শুরু - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সকাল ৬:১১|
সংবাদ শিরোনামঃ
সেলিমা রহমান এমপি নির্বাচিত হওয়ায় জিয়া মঞ্চ বরিশাল জেলা দক্ষিণের সাধারণ সম্পাদক সুমন সরদারের নেতৃত্বে মিষ্টি বিতরণ মাদারীপুরে বিয়ের প্রলোভনে ডিভোর্সী নারীকে ধর্ষন”আদালতে মামলা”স্ত্রীর স্বীকৃতির দাবিতে সংবাদ সম্মেলন রাষ্ট্রের স্বার্থে আপনারা আমাকে উৎসর্গ করেছেন,তথ্য ও সম্প্রচার মন্ত্রী  নওগাঁয় একই প‌রিবারের ৪ জনকে গলা কেটে হত্যা লুটের উদ্দেশ্যেই হামলার সন্দেহ গৌরনদীতে মাদক বিক্রেতা জামিনে মুক্তি পেয়ে সাংবাদিককে হত্যার হুমকি গৌরনদীতে আদালতের নির্দেশ অমান্য করে পাকা বিল্ডিং নির্মান, বাঁধা দেয়ায় হুমকি। নড়াগাতীর চর বল্যাহাটীতে কুকুরকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ কৃষকের লাঙল আর মাঝির বৈঠা” উজিরপুরে তীব্র লোডশেডিং, পরীক্ষার্থীসহ জনজীবন বিপর্যস্ত ডাসারে এক ব্যবসায়ীর বাড়িতে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল মজুতের অপরাধে”৪০ হাজার টাকা জরিমানা

লক্ষ্যমাত্রা ৪৫ হাজার মেট্টিক টন : রাজশাহী চিনিকলে আখ মাড়াই শুরু

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩
  • ২১২ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- রাজশাহী সুগার মিলস লিমিটেডের চলতি মৌসুমের আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ৪৫ হাজার মেট্টিক টন আখ মাড়াইয়ের লক্ষ্যমাত্রা নিয়ে ২০২৩-২৪ অর্থবছরে আখ মাড়াই মৌসুম শুরুর উদ্বোধন করেছে রাজশাহী সুগার মিলস লিমিটেড। তাতে চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ২৭’শ মেট্রিক টন।

শুক্রবার (২৪ নভেম্বর) বিকালে রাজশাহী সুগার মিলের কেইনে কেরিয়ার ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে আখ মাড়াই মৌসুমের উদ্বোধন করেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের বিএসএফআইসি যুগ্মসচিব ও পরিচালক (অর্থ) খোন্দকার আজিম আহমেদ এনডিসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী চিনি কলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আবুল বাশার।
জানা যায়, চলতি মৌসুমে ৩২ কার্যদিবসে ৪৫ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ২ হাজার ৭০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চিনি আহরণের হার ধরা হয়েছে ৬ শতাংশ। রাজশাহী চিনিকলের জোন এলাকায় মোট সাড়ে ৩ হাজার একর জমিতে আখ উৎপাদন হয়েছে।আগামীতে চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে ৬ হাজার একর।

অনুষ্ঠানে রাজশাহী সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ মো. আবুল বাশার জানান, রাজশাহী চিনিকলে আখ মাড়াই মৌসুম আজ থেকে শুরু হয়েছে। আমরা সব প্রস্তুতি সম্পন্ন করেছি। গত এক বছরে সরকার প্রতি মণ আখ ৪০ টাকা বাড়িয়েছেন। গত মৌসুমে প্রতিমণ আখের দাম ছিল ১৮০ টাকা। সরকার ২০২৩-২৪ মাড়াই মৌসুমে ২২০ টাকা নির্ধারণ করেন। চাষিরা তাদের ন্যায্য মূল্য পাচ্ছেন। ফলে চাষিরা আখ চাষে আগ্রহী হচ্ছেন। আগামীতে রাজশাহী সুগার মিল এলাকায় আখ চাষ বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাজশাহী সুগার মিলের মহাব্যবস্থাপক মো. শাহিনুল ইসলামের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হরিয়ান ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জেবর আলী, রাজশাহী চিনিকল শ্রমিক কর্মচারি ইউনিয়নের সভাপতি আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, আখচাষি সমিতির সভাপতি আলহাজ্ব ইয়াছিন আলী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, আখচাষি সাজেদুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com