1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| রবিবার| রাত ৮:৪৯|
সংবাদ শিরোনামঃ
শেখ হাসিনা দ্রুত বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে দোয়া মিলাদ অনুষ্ঠিত। টরকী বন্দরে হতদরিদ্র মানুষের পাশে ফ্রেন্ডস ইউনিটি পাওয়ার—এক বেলা মেহমানদারিতে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত। উজিরপুরে ঢাকা বরিশাল মহাসড়কে ৬ লেনে উন্নীত করণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকীতে রামপালে ২৯ মসজিদে খতমে কোরআন মছির উদ্দিন প্রধান কমিউনিটি ওয়েলফেয়ার-এর উদ্যোগে বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি বর্তমানে একটি দল দেশকে গিলে খাওয়ার স্বপ্ন দেখছেন স্বাধীনতার কথা শুনলেই গাত্রদহ শুরু হয় যায়”এমপি খোকন তালুকদার” গৌরনদীতে শহীদ বীর উত্তম জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত  বাবুগঞ্জ বাসীকে, কচি তালুকদারের পক্ষ থেকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মোঃ সুমন সরদার রাজশাহীতে ৭৯ কেজি ৭৯০ গ্রাম গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার* ঈদুল আযহা উপলক্ষে দেবীগঞ্জে মহিলা দল নেতাকর্মী ও দুস্থ রোগীদের মাঝে মানবিক সহায়তা বিতরণ,,

রামপালে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৮১ বার পড়া হয়েছে

 

মোঃ আকাশ উজ্জামান শেখঃ-

রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদা, সম্মান ও শ্রদ্ধার সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে রামপাল উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচীর আয়োজন করে।

বৃহস্পতিবার (২৬ মার্চ ) সকাল সাড়ে ৬ টায়  রামপাল থানা প্রাঙ্গণে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয় এরপর সকাল ৮.০০ টায় রামপাল

উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, রামপাল মুক্তিযোদ্ধা সংসদ ও রামপাল থানা রামপাল প্রেস ক্লাব , আনসার বিডিবি, রামপাল সরকারি কলেজ সহ কয়েটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে। পুষ্পমাল্য অর্পণ শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ এবং ডিসপ্লে  প্রদর্শণ করা হয় অনুষ্ঠান শেষে রামপাল উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসির সভাপতিত্বে সংবর্ধনা ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) অভিজিৎ চক্রবর্তী , রামপাল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি হাফিজুল রহমান তুহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফরহাদ আলী, রামপাল প্রেস ক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউর হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদুল ইসলাম  ।

এসময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধাবৃন্দু ,উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো: ইনসাদ ইবনে আমিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইমরান হোসেন, রামপাল সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান মোল্লা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল ,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুমন সরকার , রামপাল প্রেস ক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান, প্রেস ক্লাবের সদস্য মোঃ আকাশ উজ্জামান শেখ সহ সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও উপজেলার নানা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীবৃন্দু, অভিবাবকবৃন্দু ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দু ।

অনুষ্ঠান শেষে কুচকাওয়াজে অংশগ্রহণকারী ও দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবাঅফিসার এবং উপজেলা মহিলা বিষয়ক অফিসার কানিজ ফাতেমা শেফা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com