মোঃ আকাশ উজ্জামান শেখঃ-
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদা, সম্মান ও শ্রদ্ধার সাথে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে রামপাল উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচীর আয়োজন করে।
বৃহস্পতিবার (২৬ মার্চ ) সকাল সাড়ে ৬ টায় রামপাল থানা প্রাঙ্গণে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয় এরপর সকাল ৮.০০ টায় রামপাল
উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, রামপাল মুক্তিযোদ্ধা সংসদ ও রামপাল থানা রামপাল প্রেস ক্লাব , আনসার বিডিবি, রামপাল সরকারি কলেজ সহ কয়েটি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করে। পুষ্পমাল্য অর্পণ শেষে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ এবং ডিসপ্লে প্রদর্শণ করা হয় অনুষ্ঠান শেষে রামপাল উপজেলা অডিটোরিয়ামে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলা নির্বাহী অফিসার মিজ তামান্না ফেরদৌসির সভাপতিত্বে সংবর্ধনা ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) অভিজিৎ চক্রবর্তী , রামপাল থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি হাফিজুল রহমান তুহিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু , উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফরহাদ আলী, রামপাল প্রেস ক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান উপজেলা যুবদলের আহ্বায়ক মল্লিক জিয়াউর হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব জাহিদুল ইসলাম ।
এসময় আরো উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধাবৃন্দু ,উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মো: ইনসাদ ইবনে আমিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ ইমরান হোসেন, রামপাল সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল হান্নান মোল্লা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল ,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুমন সরকার , রামপাল প্রেস ক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান, প্রেস ক্লাবের সদস্য মোঃ আকাশ উজ্জামান শেখ সহ সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও উপজেলার নানা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীবৃন্দু, অভিবাবকবৃন্দু ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দু ।
অনুষ্ঠান শেষে কুচকাওয়াজে অংশগ্রহণকারী ও দিবসটি উদযাপন উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবাঅফিসার এবং উপজেলা মহিলা বিষয়ক অফিসার কানিজ ফাতেমা শেফা