1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রামপালে আগুনে পুড়ে দোকান ভস্মীভূতঃ ৫০-৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জমজমাট উদ্বোধন উজিরপুরে ভক্তি ও উৎসবের আবহে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন মূল অপরাধীদের অপকর্ম ঢাকতে ভুয়া সাংবাদিক সম্মেলন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের বীরত্বগাথা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে’ কাজের প্রলোভনে পাচার, থাইল্যান্ডে নির্যাতন; মালয়েশিয়ায় অসুস্থ জনি নড়াইলের নড়াগাতীতে ফিরলেন রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ কালিয়ায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, যশোরে গেলেন ৪৫ রোগী দুই বছর পর রিংয়ে কালিয়ার প্রকৌশলী ফাহাদ কিকবক্সিংয়ে প্রত্যাবর্তন, লক্ষ্য নিয়মিত প্রতিযোগিতায় ফেরা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা মাদারীপুরে ইতালি প্রবাসীর বাবার ঘরে বোমা তৈরির সময় বিস্ফোরণ”আহত-৬”আটক-১

রামপালে আগুনে পুড়ে দোকান ভস্মীভূতঃ ৫০-৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৮ বার পড়া হয়েছে

রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে বৈদ্যুতিক শর্ট সার্কিট দ্বারা সৃষ্ট আগুন থেকে দুইটি দোকান ভস্মীভূত হয়েছে। এ অগ্নিকাণ্ডে ৫০ থেকে ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ৮.০০ টার দিকে উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের সন্ন্যাসী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ অগ্নিকাণ্ডে মাদারদিয়া গ্রামের ইসহাক হাওলাদারের ছেলে মো. আলম হাওলাদারের হার্ডওয়ারের দুইটি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়।

এ বিষয়ে আলম হাওলাদার জানান, সকালে দোকান খোলার কিছুক্ষণের মধ্যে বৈদ্যুতিক শর্ট সার্কিট দ্বারা সৃষ্ট আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। আমার চিৎকারে আশেপাশের লোকে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকান্ডে আমার ৫০ থেকে ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমার শেষ সম্বল দোকান হারিয়ে আমি নিঃস্ব হয়ে পড়েছি। আমি সরকারের সহায়তা কামনা করি।

রামপাল ফায়ার স্টেশন কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, সকালে আমরা ভুক্তভোগীর ফোন কল পেয়েই রওনা দেই। সেখানে গিয়ে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট দ্বারা সৃষ্ট আগুনে দোকান দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে বৈদ্যুতিক শর্ট সার্কিট দ্বারা সৃষ্ট আগুন থেকে দুইটি দোকান ভস্মীভূত হয়েছে। এ অগ্নিকাণ্ডে ৫০ থেকে ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

বুধবার (২৭ ডিসেম্বর) সকাল ৮.০০ টার দিকে উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের সন্ন্যাসী বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এ অগ্নিকাণ্ডে মাদারদিয়া গ্রামের ইসহাক হাওলাদারের ছেলে মো. আলম হাওলাদারের হার্ডওয়ারের দুইটি দোকান পুড়ে ছাঁই হয়ে যায়।

এ বিষয়ে আলম হাওলাদার জানান, সকালে দোকান খোলার কিছুক্ষণের মধ্যে বৈদ্যুতিক শর্ট সার্কিট দ্বারা সৃষ্ট আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। আমার চিৎকারে আশেপাশের লোকে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিছুক্ষণ পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা এসে প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই অগ্নিকান্ডে আমার ৫০ থেকে ৬০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমার শেষ সম্বল দোকান হারিয়ে আমি নিঃস্ব হয়ে পড়েছি। আমি সরকারের সহায়তা কামনা করি।

রামপাল ফায়ার স্টেশন কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, সকালে আমরা ভুক্তভোগীর ফোন কল পেয়েই রওনা দেই। সেখানে গিয়ে দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট দ্বারা সৃষ্ট আগুনে দোকান দুটি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানান তিনি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com