1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে ভোট কাস্ট ৪২ শতাং গণনা চলছে - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
আড়িয়াল খাঁর ভাঙনে বসতভিটা হারিয়ে নিঃস্ব বদরুলের পরিবার, ঠিকানা পলিথিনের ছাউনি। আশ্রয়ণের ঘর আছে, নেই বের হওয়ার রাস্তা—জোয়ারে পানিবন্দি ৮০ পরিবার ফুটপাত দখল ও অস্বাস্থ্যকর পরিবেশ: বরিশালে ৪ প্রতিষ্ঠানে ২৯ হাজার টাকা জরিমানা বরিশালে ভাসমান হাসপাতালে মিলবে চিকিৎসা, চরাঞ্চলের মানুষের মুখে স্বস্তির হাসি ​চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ মাদক কারবারি গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় ১৩ লাখ ২৬ হাজার টাকার ভারতীয় কাপড়সহ আটক ৩ ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী হওয়ার পথে গৌরনদীর দুই ভিক্ষুক, খাসজমিতে মিলল দোকানের জায়গা দেবীগঞ্জে একাদশ শ্রেণির উদ্বোধনী ক্লাস ও নবীনবরণ অনুষ্ঠিত রাজশাহীতে বিজিবি’র অভিযান: উদ্ধার হওয়া ২৬টি কষ্টিপাথরের মূর্তি ও ১৮১৮টি মুদ্রা জাদুঘরে হস্তান্তর গৌরনদী গার্লস কলেজে ওরিয়েন্টেশন ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত

রাজশাহীতে ভোট কাস্ট ৪২ শতাং গণনা চলছে

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ৭ জানুয়ারী, ২০২৪
  • ৩৩৭ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-রাজশাহীতে অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। জেলার ছয়টি সংসদীয় আসনে গড়ে ৪১ দশমিক ৬৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ। ভোটগ্রহণ শেষে বিকেল ৫টায় তিনি এই তথ্য নিশ্চিত করেছেন।

সারাদেশের মতো রাজশাহীতে সকাল ৮টা থেকে বিভিন্ন কেন্দ্রে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়। দুই/একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোনো আসনে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শীতের সকালে কুয়াশায় ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শহরের তুলনায় গ্রামে ভোটার বেশি লক্ষ্য করা গেছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারী ছিল। এছাড়াও সেনাবাহিনী, বিজিবি, র‌্যাবও মাঠে দায়িত্ব পালন করে।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, কোনো কোনো আসনে দুই-একটি কেন্দ্রের ফলাফল এখনো আমরা পাইনি। সেটি বাদে এখন পর্যন্ত রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে ৪৬ শতাংশ, রাজশাহী-০২ (সদর) আসনে ২০ শতাংশ, রাজশাহী-০৩ (পবা-মোহনপুর) আসনে ৪০ দশমিক ১৩ শতাংশ, রাজশাহী-০৪ (বাগমারা) আসনে ৫৩ শতাংশ, রাজশাহী-০৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে ৪৬ দশমিক ১৮ শতাংশ এবং রাজশাহী-০৬ (বাঘা-চারঘাট) আসনে ৪৪ দশমিক ৬ শতাংশ ভোট পড়েছে।

তিনি আরও বলেন, দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ব্যতিত রাজশাহীর ৬টি সংসদীয় আসনেই কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এজন্য প্রার্থী-ভোটার, আইন-শৃঙ্খলা বাহিনীর সবাইকে ধন্যবাদ জানাই।

উল্লেখ্য, রাজশাহীর ছয়টি আসনে প্রার্থী ছিলেন ৪১ জন। এর মধ্যে রাজশাহী-১ আসনে ভোটযুদ্ধে ছিলেন ১০ জন, রাজশাহী-২ আসনে সাতজন, রাজশাহী-৩ আসনে ছয়জন, রাজশাহী-৪ আসনে ছয়জন, রাজশাহী-৫ আসনে ছয়জন ও রাজশাহী-৬ আসনে ছয়জন প্রার্থী।

রাজশাহী জেলায় মোট ভোটার ছিল ২১ লাখ ৭৭ হাজার ৭১৪। ভোটকেন্দ্র ৭৭০টি। এর মধ্যে পুরুষ ভোটার ১০ লাখ ৮৪ হাজার ৭৩০ জন। নারী ভোটার ১০ লাখ ৯২ হাজার ২৯৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১৮ জন। ভোটকক্ষ ছিল চার হাজার ৯৬৩টি। রাজশাহীর ছয়টি আসনের মধ্যে ৯টি উপজেলা, ১৪টি পৌরসভা ও ৭২টি ইউনিয়ন। এর মধ্যে রাজশাহী-২ আসনটি সিটি করপোরেশনের মধ্যে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com