1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে ফ্লাটের মেঝেতে স্ত্রীর লাশ, বিছানায় পড়ে ছিলেন আহত সাংবাদিক - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নড়াইলে বড়দিয়ায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ১৬ ব্যবসায়ীকে প্রণোদনা, কাল থেকে জিওব্যাগ ফেলা শুরু উজিরপুরে ফ্যামিলি কার্ড নিয়ে প্রশাসনের প্রেস কনফারেন্স আগৈলঝাড়ায় অবনী ভূষণ হালদারের মৃত্যুতে এমপি জহির উদ্দিন স্বপনের সমবেদনা উজিরপুরে কন্যাশিশু দিবস উদযাপন, বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতার আহ্বান মিরপুরের পলাশ হত্যা মামলায় ফের গ্রেপ্তার দেখানো হলো মঈনউদ্দিনকে, রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত রাজশাহীতে পৃথক ঘটনায় ব্যবসায়ীসহ ২ খুন রৌমারীতে QRT টিমের অভিযান, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার গৌরনদীতে জাতীয় কন্যাশিশু দিবস পালিত, নিরাপত্তা ও সমঅধিকারের ওপর গুরুত্বারোপ

রাজশাহীতে ফ্লাটের মেঝেতে স্ত্রীর লাশ, বিছানায় পড়ে ছিলেন আহত সাংবাদিক

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬
  • ২২০ বার পড়া হয়েছে

মোঃ সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ-

রাজশাহীতে গোলাম কিবরিয়া কামাল নামে এক সাংবাদিকের স্ত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। সাংবাদিক নিজেও বাসায় আহত অবস্থায় পড়ে ছিলেন। পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক সাংবাদিকের স্ত্রীকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম রওশন আরা (৫০)। তার স্বামীর নাম গোলাম কিবরিয়া কামাল (৬১)। তিনি কামাল মালিক নামে সাংবাদিকতা করেন। বর্তমানে স্থানীয় দৈনিক রাজশাহী সংবাদ-এর উপসম্পাদক হিসেবে কাজ করছেন। শহরের হড়গ্রাম বাজার এলাকার একটি বাসায় তিনি ভাড়া থাকেন।

শুক্রবার সন্ধ্যার পর এ বাসা থেকেই স্বামী-স্ত্রীকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিল্লাল উদ্দিন জানান, রওশন আরাকে তারা মৃত অবস্থায় পেয়েছেন। তার গলায় একটি কাপড় প্যাচানো ছিল। তার মৃত্যু কীভাবে হয়েছে সেটি ময়নাতদন্তের পর নিশ্চিত করে বলা যাবে। তিনি আরও জানান, সাংবাদিক কামাল মালিকের হাতে ও পায়ে জখম আছে। তিনি ড্যামফিক্স পান করেছেন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। তাকে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, তিনতলা বাসার তৃতীয় তলায় ভাড়া থাকেন কামাল মালিক। ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে তারা বাড়ি যান। সেখানে মেঝেতে রওশন আরা পড়ে ছিলেন। আর বিছানায় আহত অবস্থায় ছিলেন কামাল মালিক। পরে দ্রুত ফায়ার সার্ভিসের মাধ্যমে তাদের হাসপাতালে পাঠানো হয়। ঘটনার সময় বাড়িতে কে ছিলেন তা নিশ্চিত হওয়া যায়নি।

রাজশাহী সংবাদ-এর সম্পাদক আহসান হাবীব অপু বলেন, ‘ঘটনার খবর পেয়ে আমরাও হাসপাতালে এসেছি। কীভাবে ঘটনা ঘটেছে তা এখনও জানি না। সাংবাদিক কামাল মালিকের অবস্থা সংকটাপন্ন। হাত ও পায়ে জখম আছে। সম্ভবত রগ কেটে গেছে। তাকে আইসিইউতে নেওয়া হচ্ছে।’

রাজশাহী নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ আছে। সিআইডির ক্রাইম সিনও এসেছে। তারা কাজ করছেন। কীভাবে ঘটনা ঘটেছে সে বিষয়ে তদন্ত চলছে। এখনও মন্তব্য করার মতো অবস্থায় পৌঁছানো যায়নি।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com