1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে পুঠিয়ায় ট্রাকে আগুন দেয়া মামলায় একজন গ্রেফতার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল দেবীগঞ্জে বৃক্ষরোপণ প্রকল্পে বড় প্রশ্ন ৫ লাখ ২৮ হাজার টাকার ১,৭০০ চারার মধ্যে জীবিত মাত্র ৫০৫,, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ে জনসচেতনামূলক দিকনির্দেশনা দেন ওসি মাসুদ খান  নজরুল বর্ষ উদযাপনে গৌরনদীতে সাফল্যের শীর্ষে পালরদী মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশালে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন কালিয়ার মহাজন ঘশিবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে এডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা উজিরপুরে নতুন এসিল্যান্ড উম্মে সালমা খানুন, ফুলেল শুভেচ্ছায় বরণ নড়াইলে অনলাইন জুয়া ও প্রতারণার চক্রের ৯ সদস্য গ্রেপ্তার, উদ্ধার মোবাইল ডিভাইস ওয়ার্ল্ড ভিশনের প্রয়াসে পরিবেশ বান্ধব গ্রাম ও জেডসি স্কুল ঘোষণা করেছে উপজেলা প্রশাসন

রাজশাহীতে পুঠিয়ায় ট্রাকে আগুন দেয়া মামলায় একজন গ্রেফতার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০২৩
  • ২৪১ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী ব্যুরো প্রধানঃ-রাজশাহীর পুঠিয়া থেকে নাশকতা মামলার এক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৫ এর সদস্যরা। গতকাল সোমবার বিকেল সাড়ে ৫ টায় পুঠিয়া মাইপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতর নাম মন্টু (৪৮)। তিনি পুঠিয়া উপজেলার তারাপুর (কারিকর পাড়া) এলাকার শুকুর আলীর ছেলে।

মঙ্গলবার দুপুরে র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দি স্পেশাল পাওয়ার এ্যাক্ট, ১৯৭৪ এর ১৫ (৩)/২৫-ডি, জিআর নং-২৮৩ এর পুঠিয়া থানার এজাহারভুক্ত পলাতক আসামী মন্টু পুঠিয়ার মাইপাড়া বাজার এলাকায় অবস্থান করছে। এমন সংবাদের প্রেক্ষিতে র‌্যার সদর কোম্পানীর একটি দল ওই বাজারে অভিযান চালায়। এসময় মন্টুকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব জানায়, গত ২৯ নভেম্বও পুঠিয়া থানার তারাপুর বাজারের কাছে রাজশাহী হতে নাটোরগামী মহাসড়কে ট্রাকে আগুন দিয়ে নাশকতামূলক কর্মকান্ডে অংশ নেয়। পরে পুঠিয়া থানা পুলিশ একটি মামলা দায়ে করে। মামলার পর থেকে মন্টু গ্রেফতার এড়াতে পালিয়ে ছিলেন। আটক মন্টুকে পুঠিয়া থানায় সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com