1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে নবমবারের মত শুরু হচ্ছে মাস্টার্স ক্রিকেট কার্ণিভাল - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুরে নানা আয়োজনে এনপিবি নিউজের প্রথম বর্ষপূর্তি উদযাপন ইসলামী ব্যক্তিত্বের ফেসবুক পোস্ট ঘিরে প্রশ্ন, জীবিত স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে বিতর্কিত মন্তব্য,, ইসরাইলের পার্লামেন্টে প্রজন্মের পরিবর্তন, সর্বকনিষ্ঠ সদস্যের হাত ধরে নতুন ইতিহাস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজশাহীতে মহানগর ছাত্রদলের মোটরসাইকেল মিছিল ও শোডাউন গৌরনদীতে স্কুলছাত্রীকে জমির প্রলোভন,ধর্ষণের অভিযোগে থানায় মামলা,উধাও অভিযুক্ত সেন্টু ভূঁইয়া। বরগুনায় ইয়াবাসহ দুই ব্যক্তি গ্রেপ্তার, জব্দ মোটরসাইকেল উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান শতদল মহাবিদ্যালয়ের ফি আদায়ে যুক্ত হচ্ছে সোনালী ব্যাংকের অনলাইন সেবা শিক্ষার্থীদের সচেতন করতে নর্থ খুলনা কলেজে ওসির বিশেষ মতবিনিময় আগৈলঝাড়া সরকারি কলেজ ক্যাম্পাসে সবুজের ছোঁয়া, বৃক্ষরোপণে হিউম্যান ফর হিউম্যানিটি

রাজশাহীতে নবমবারের মত শুরু হচ্ছে মাস্টার্স ক্রিকেট কার্ণিভাল

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩
  • ২৬৭ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী ব্যুরো প্রধানঃ- নবমবারের মত রাজশাহীতে শুরু হচ্ছে সাবেক ক্রিকেটারদের নিয়ে মাস্টার্স ক্রিকেট কার্ণিভাল। বৃহস্পতিবার বিকেলে রাজশাহী কলেজে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষ্যে বর্ণঢ্য মোটরসাইকেল র‌্যালি বের করা হয়।

‘ফরমার ক্রিকেটার্স রাজশাহীর এই প্রতিযোগিতায় ১২ টি দলে ভাগ হয়ে ২৫০ জন খেলোয়াড় অংশ নিচ্ছেন।

খেলার আয়োজক বাংলাদেশ ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলোট বলেন, সাবেক খেলোয়ারদের এক করতে এই আয়োজন। রাজশাহী খেলাধুলায় সবসময় প্রাণচাঞ্চল্যে ভরপুর। অতীতে আরো বেশি উদ্যোমী ছিলো। প্রতি বছরের মত এবারো এই খেলাধুলার মাধ্যমে রাজশাহী বাসীকে মাতিয়ে রাখতে তরুণ প্রজন্মকে মাঠমুখী করতে এই আয়োজন গুরুত্ব রাখবে।

আইপিএল-বিপিএল এর মতো করে খেলার ধরণ হবে। অন্যদিকে এই খেলার মাধ্যমে রাজশাহীর পরিত্যাক্ত মাঠ গুলোকে কাজে লাগানোর পরিকল্পনাও চলছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও বিদেশের বিভিন্ন খেলোয়ারও খেলায় অংশ গ্রহণ করবে। ৩০ বছর থেকে শুরু করে ৬০ বছরের মানুষ খেলায় অংশ নিবে। আগামীকাল শুক্রবার খেলার অনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। রাজশাহীর তিনটি মাঠে প্রতি শুক্রবার খেলার আয়োজন থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com