1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে ‍দুই এমপিসহ চারজনের মনোনয়নপত্র প্রত্যাহার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নড়াইলে দুইপক্ষের সংঘর্ষে ৫ জন গুলিবিদ্ধসহ আহত ৮ ভয় দেখিয়ে অরাজকতা করে আওয়ামী লীগ বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে পারবে না- এমপি খোকন তালুকদার ইতালির স্বপ্নে লিবিয়ায় নিখোঁজ সাইদুল: মুক্তিপণের ৩৯ লাখ টাকা দিয়ে নিঃস্ব পরিবার ​রাজশাহীতে পুঁইশাকের ক্ষেত থেকে ১৬ ককটেল ও ৪টি পেট্রোল বোমা উদ্ধার বরিশাল রেঞ্জে আগস্টের অপরাধ পর্যালোচনা সভা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ডিআইজির নির্দেশনা বাবুগঞ্জে একই রাতে একাধিক বাড়িতে চুরি, সিসিটিভিতে শনাক্ত দুইজন আটক উজিরপুরে মাদক-জুয়া ও ব্ল্যাকমেইলের অভিযোগ, যুবকের বিরুদ্ধে বিক্ষোভ দেবীগঞ্জে তালাবদ্ধ বিদ্যালয়, নেই শিক্ষক-শিক্ষার্থী,, আগৈলঝাড়া গৈলা পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের অর্থে আয়রন ব্রিজ উদ্বোধন তিস্তায় স্রোতের টানে ভেসে যাওয়া হাতিশাবক, পাঁচ জেলের চেষ্টায় ফিরল মায়ের কোলে

রাজশাহীতে ‍দুই এমপিসহ চারজনের মনোনয়নপত্র প্রত্যাহার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ২৬৮ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- রাজশাহীতে দুজন সংসদ সদস্যসহ (এমপি) চারজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ রবিবার তারা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

প্রার্থিতা প্রত্যাহার করা চারজন হলেন- রাজশাহী-৩ আসনের এমপি আয়েন উদ্দিন, রাজশাহী-৫ আসনের এমপি ডা. মনসুর রহমান, রাজশাহী-৫ আসনের জাকের পার্টির প্রার্থী শফিকুল ইসলাম ও রাজশাহী-৬ আসনের জাকের পার্টির প্রার্থী রিপন আলী। রাজশাহীর রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। এমপি আয়েন উদ্দিন ও ডা. মনসুর রহমান এবার আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন। তবে তারা শেষ পর্যন্ত নৌকাকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে গেলেন। জাকের পার্টি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে সব আসনের প্রার্থী প্রত্যাহারের কথা জানিয়েছে। তাই দলটির রাজশাহীর দুজন প্রার্থীও মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। রিটার্নিং কর্মকর্তা জানান, যাচাই-বাছাইয়ে রাজশাহীর ছয়টি আসনের ২২ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছিলেন তিনি।

এর বিরুদ্ধে আপিল করে করে ছয়জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। তারা হলেন- রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি, রাজশাহী-৩ আসনের মুক্তিজোটের প্রার্থী এনামুল হক, রাজশাহী-৪ আসনের এনপিপির প্রার্থী জিন্নাতুল ইসলাম জিন্না, স্বতন্ত্র প্রার্থী বাবুল হোসেন, রাজশাহী-৫ আসনের বিএসপির প্রার্থী আলতাফ হোসেন মোল্লা ও স্বতন্ত্র প্রার্থী ওবায়দুর রহমান। রিটার্নিং কর্মকর্তার হিসাবে, রাজশাহীতে এখন বৈধ প্রার্থীর সংখ্যা ৪০ জন। এরমধ্যে রাজশাহী-২ আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির প্রার্থী ফজলে হোসেন বাদশাকে নৌকা প্রতীক বরাদ্দ দিয়ে চিঠি দিয়েছে ১৪ দলীয় জোট।

তাই প্রতীক বরাদ্দের দিন ফজলে হোসেন বাদশাকে নৌকা প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তখন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামালের প্রার্থিতা বাতিল হবে। তখন রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে প্রার্থীর সংখ্যা দাঁড়াবে ৩৯ জন। আপিলের মাধ্যমে ছয়জন প্রার্থী প্রার্থিতা ফিরে পাওয়ার কথা রিটার্নিং কর্মকর্তা জানালেও রাজশাহী-১ আসনে আরেক প্রার্থীর বিষয়টি নিশ্চিত করতে পারেননি।

এ আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী গোলাম রাব্বানী বৃহস্পতিবার উচ্চ আদালতে গিয়ে প্রার্থিতা ফিরে পাওয়ার কথা জানিয়েছেন। তবে এ সংক্রান্ত কোন কাগজপত্র রিটার্নিং কর্মকর্তা পাননি। তিনি বলেন, এ ধরনের কোন আদেশ এখনও তিনি পাননি। আদেশ পেলে প্রার্থীর সংখ্যা একজন বাড়বে। সোমবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হবে। এরপরই নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু হবে বলেও জানান রিটার্নিং কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com