1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির আবাসনের ব্যবস্থা করা হবেঃবিভাগীয় কমিশনার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| সোমবার| ভোর ৫:৩১|
সংবাদ শিরোনামঃ
বীর মুক্তিযোদ্ধা সাহান আরা বেগমের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত রানীনগর বালুমহাল দখলের অভিযোগ, সাড়ে ১১ কোটি টাকা ফেরত চাইলেন ইজারাদার মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন পূরণে পাশে দেবীগঞ্জ উপজেলা প্রশাসন,, রামপালে দুই দলিল লেখকের নামে মিথ্যা মামলা, প্রতিবাদে দলিল লেখকবৃন্দ নড়াইলে যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার, রহস্যের ইঙ্গিত রাজশাহীতে বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট কুপিয়ে আহতের অভিযোগ, সন্ত্রাসীদের গ্রেফতার দাবি ইন্টার্ন চিকিৎসকরা অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু দুর্গাপুরে নানাবাড়িতে বেড়াতে এসে ট্রলিচাপায় শিশু আহত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক অর্জন করলেন গৌরনদীর মুরছালিন ও পূর্বা

রাজশাহীতে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠির আবাসনের ব্যবস্থা করা হবেঃবিভাগীয় কমিশনার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ১৩ ডিসেম্বর, ২০২৩
  • ২০৯ বার পড়া হয়েছে

সোহেল রানা রাজশাহী বিভাগীয় ব্যুরো প্রধানঃ- তৃতীয় লিঙ্গের জনগণ আলাদা কোন গ্রহের মানুষ নয়। তারা এ দেশেরএবং আমাদেরই সন্তান। তাদের আলাদাভাবে দেখার কোন সুযোগ নাই। বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩সালে হিজড়া জনগোষ্ঠিকে তৃতীয় লিঙ্গ হিসেবে স্বীকৃতি দিয়ে তাদের সকল প্রকার অধিকার সংরক্ষণ করেছেন।

এখন শুধু এগিয়ে যাওয়ার পালা। আগের থেকে এই জনগোষ্ঠি অনেক এগিয়েছে। এখন তারা চাকরী ও উদ্যোক্তা হচ্ছে। মঙ্গলবার রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে হিজড়া জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন ও তাদের অধিকার রক্ষার জন্য স্ট্রেনদেনিং ক্যাপাসিটি অব জেন্ডার ডাইভারস কমিউনিটি টু প্রটেক্ট দেয়ার রাইটস্ প্রকল্ডের পরিচিতি সবায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর এই কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, চাকরী বা কোন কাজ করতে হলে প্রথমে লেখাপাড়া শিখতে হবে উল্লেখ করে তৃতীয় লিঙ্গের প্রতিটি সন্তানকে পরিবারের সাথে রেখে লেখাপড়া শেখানো এবং তাদের প্রাপ্য প্রদান করার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান সরকারের ঘোষনা অনুযায়ী কেউ গৃহহীন থাকবেনা। সে লক্ষে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের ঘোষনা অনুযায়ী তৃতীয় লিঙ্গেও কোন মানুষও গৃহহীন থাকবেনা উল্লেখ করে রাজশাহীতে দ্রুত সময়ের মধ্যে তাদের জন্য আবাসানের ব্যবস্থা করা হবে বলে উল্লেখ করেন তিনি।

সেইসাথে এই জনগোষ্ঠির অধিকার সংরক্ষণে অন্যান্যদের পাশাপাশি রাজশাহী বিভাগীয় কার্যালয় সর্বদা পাশে থাকবে বলে উল্লেখ করেন তিনি। বক্তব্য শেষে কেক কেকে তিনি এই প্রকল্পের শুভ সুচনা করেন। দিনের আলো হিজড়া সংঘের আয়োজনে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড অফিসার, সিনিয়র সহকারী জজ আরিফুল ইসলাম, রাজশাহী জেলা সমাজসেবা কার্যালয়ে উপপরিচালক হাসিনা মমতাজ, রাজশাহী যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এ.টি.এম গোলাম মাহবুব ও আরএমপি অতিরিক্ত পুলিশ কমিশনার ( সিটিটিসি) সরকার ওমর ফারুক।

এছাড়াও দিনের আলো হিজড়া সংঘের কোষাধ্যক্ষ জুলিসহ সরকারী বেসরকারী বিভিন্ন সংস্থার প্রধান ও প্রতিনিধিগণ এবং হিজড়া জনগোষ্ঠির অন্যান্য জনগণ উপস্থিত ছিলেন। দিনের আলো হিজড়া সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক জয়িতা পলির সঞ্চালনায় সভায় শুভেচ্ছা ও সাগতম বক্তব্য রাখেন ব্লাস এর টিম লিডার উম্মে ফারহানা কান্তা। হিজড়া জীবনের গল্প শোনান দিনের আলো হিজড়া সংঘের সাধারণ সম্পাদক ও রাসিক সংরক্ষিত আসনের কাউন্সিলর সুলতানা আহমেদ সাগরীকা ও দিনের আলো হিজড়া সংঘের সদস্য মারুফ। প্রকল্প সম্পর্কে তুলে ধরেন দিনের আলো হিজড়া সংঘের প্রকল্প সমন্বয়কারী আবু সাঈদ

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com