1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মৎস্য সম্পদ সুরক্ষায় অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:৩২|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে মৎস্য বিভাগের অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ মোহনপুরে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে দোয়া ও স্মরণসভা দেবীগঞ্জের বিষপানি ডারার পাড়ে রাস্তা ধসে জনদুর্ভোগ চরমে, নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় বাড়িঘর; দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি,, দেবীগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, সীমানা প্রাচীর ভেঙে ৭২ হাজার টাকার টিন-পিলার লুট; ৭ জনের বিরুদ্ধে এজাহার কালিয়া উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম

মৎস্য সম্পদ সুরক্ষায় অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২১৭ বার পড়া হয়েছে

নিজস্ব সংবাদদাতাঃ- মা ইলিশ সুরক্ষায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী।

গত মঙ্গলবার (০৮-১০-২০২৪) গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আঞ্জুরহাট ও শশীভূষণ এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ অবৈধ জালের ব্যবসা পরিচালনা করে আসছে।

এ প্রেক্ষিতে গতকাল মঙ্গলবার বাংলাদেশ নৌবাহিনী , কোস্টগার্ড , উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন আঞ্জুর হাটবাজারের ০৬ টি দোকান ও শশীভূষণ এলাকায় ০৪টি দোকান তল্লাশী করে ০২ জনকে আটক করা হয় এবং সর্বমোট ১০,৪০,০০০ মিটার কারেন্ট জাল, ২৫,০০০ মিটার চরঘেরা জাল, ৪,০০০ মিটার বেহুন্দি জাল, ২৫০ পিস চায়না চাইজাল, ১৫০ পিস চায়না দুয়ারি জাল ও ২০০ কেজি পলিথিন জব্দ করা হয়।

যার আনুমানিক মূল্য ৩,৪১,৯৫,০০০ টাকা (তিন কোটি একচল্লিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা মাত্র)। উক্ত অভিযানে আটককৃত ০২ জন নিষিদ্ধ জাল বিক্রেতাকে ১৫ দিন বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়।

পরবর্তীতে জব্দকৃত জাল জেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়। উল্লেখ্য, মা ইলিশ সুরক্ষায় এবং জাতীয় সম্পদের নিরাপত্তা প্রদানের নিমিত্তে এরূপ অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com