1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মোটরসাইকেলের গতিরোধ করে চার লাখ টাকা ছিনতাই, প্রতিবাদ করায় বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা চেষ্টার অভিযোগ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
নড়াইলের মূলশ্রী যুব সমাজের উদ্যোগে শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা উপকরণ বিতরণ চক্ষু বিশেষজ্ঞ থেকে শহীদ বুদ্ধিজীবী: ডা. আলিম চৌধুরীর জীবনের আলো আগৈলঝাড়ায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি, কয়েক পরিবার বিদ্যুৎহীন দেবীগঞ্জে ৫ মাসের অন্তঃসত্ত্বা তরুণীর রহস্যজনক মৃত্যু,, মহাসড়কে ১০ ঘণ্টার ব্যবধানে দুই দুর্ঘটনা, প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের উপজেলা নির্বাহী অফিসার ও ইউআরটি সদস্যদের প্রকল্পের পেনড্রাইভ প্রদান চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—গৌরনদীর খাঞ্জাপুরে মাদকবিরোধী মোটর শোভাযাত্রা মাদকবিরোধী অভিযানে সরগরম এয়ারপোর্ট থানা, গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের আকস্মিক তল্লাশি কালকিনিতে সাংবাদিকের ওপর হামলা, স্বাধীন সাংবাদিকতায় আঘাত—দোষীদের গ্রেপ্তারের দাবি” ভোলায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত আটক

মোটরসাইকেলের গতিরোধ করে চার লাখ টাকা ছিনতাই, প্রতিবাদ করায় বাড়ি থেকে ধরে নিয়ে হত্যা চেষ্টার অভিযোগ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৭৮ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি,গাজীপুর কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের মোদেরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর থেকে বেলাল হোসেনর মোটরসাইকেলের গতিরোধ করে মারধর  করে চার লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে একই এলাকার ফজলুল হকের ছেলে মনির মিয়া (২৮) মানিক মিয়ার ছেলে রাকিব মিয়া, (২৬)ফজলুল হকের ছেলে ইকবাল (২৫)মৃত অহেদ আলীর ছেলে শাহাবুদ্দিন (৫৫)মৃত লাল মিয়ার ছেলে মানিক মিয়া (৫০)মৃত তাহের আলীর ছেলে ফজলুল হকসহ অজ্ঞাতনামা ৩ থেকে ৪ জনের বিরুদ্ধে।

গত রবিবার রাত সাড়ে নয়টার দিকে কাপাসিয়া উপজেলার মোদেরকারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এমন ঘটনা ঘটে। আহত বেলাল হোসেন গাজীপুর জেলার কাপাসিয়া থানার ঘোষেরকাশি এলাকার মৃত আঃ কাদির হোসেনের ছেলে।

এ ব্যাপারে গেল সোমবার সকালে ভুক্তভোগী বেলাল হোসেন থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
ভুক্তভোগী ও মামলার অভিযোগ সূত্রে জানা গেছে,গেল রোববার রাতে মোটরসাইকেলে করে বেলাল হোসেন তার শ্বশুর নুরুল আমিনের কাছ থেকে তিন লক্ষ টাকা নিয়ে বাড়িতে আসার পথে রাত সাড়ে নয়টার দিকে কাপাসিয়া উপজেলার মোদেরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে পাকা রাস্তার উপর পৌঁছালে পূর্বে থেকে ওতপেতে থাকা আসামীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে , চাপাঠি, লোহার রড দেশীয় অস্ত্রে শস্ত্রে দিয়ে তার উপর অতর্কিত হামলা চালিয়ে তার সাথে থাকা তিন লক্ষ টাকা, প্যান্টের পকেটে থাকা ১৮,০০০ হাজার টাকা ও স্যামসাং কোম্পানির নোট-৮ মোবাইল ফোন, মুল্য ৮৪,০০০টাকা ছিনিয়ে নিয়ে যায়।

আহত বেলাল হোসেনের চিৎকার শুনে আশপাশের লোকজন আসতে দেখে হামলাকারীরা পালিয়ে যায় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করে।

হামলার শিকার বেলাল হোসেন জানান, আমি একটু সুস্থ হয়ে বাড়িতে এসে ছিনতাই ও হামলার ঘটনা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে জানালে আসামীরা ক্ষিপ্ত হয়ে সকালে তাকে বাড়ির পাশের রাস্তা থেকে মুখে গামছা পেঁচিয়ে টানা হ্যাচরা করতে করতে বসত বাড়ীর উত্তর পাশে ব্রহ্মপুত্র নদীর পাড়ে নিয়া হত্যার উদ্দেশ্যে এলোপাথাড়ি ভাবে কিল ঘুষি ও শাবল, রামদা, ছেমদা দিয়ে কোাপাতে থাকলে ডাক চিৎকারে আশপাশের লোকজন আগাই আসলে আসামিরা সরে যায়।এখন আমাকে পরবর্তী সময়ে হত্যা করবে বলে হুমকি দিয়ে চলে যায়। আমি লোকজনের সহায়তায় গাজীপুরে কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা সেবা গ্রহন করি। আমি সরকার ও প্রশাসনের কাছে সঠিক তদন্ত করে সঠিক বিচার চাই।

অভিযুক্ত মনির মিয়ার মুঠোফোনে একাধিকবার ফোন করলেও কোন সারা মেলেনি।

এ ব্যাপারে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এইচ এম লুৎফর কবীর বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com