1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাহে রমজানে ইফতারিতে অন্যরকম স্বাদ, জমজমাট গৌরনদী স্ট্যান্ড - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদারীপুর কালকিনিতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত কারা ও পুলিশের সমন্বিত দায়িত্ব পালনে চ্যালেঞ্জ মোকাবিলায় বিশেষ প্রশিক্ষণ অনুষ্ঠিত মাদারীপুরের ঐতিহ্যবাহী টুবিয়া বাজারে ‘বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’পরিচালিত উজিরপুরের সন্তান থেকে জাতীয় রাজনীতির নেতৃত্বে মোহাম্মদ দুলাল হোসেন এআই-তৈরি ভুয়া ভিডিওর প্রতিবাদে দেবীগঞ্জে ওলামা দলের মানববন্ধন, দোষীদের বিচারের দাবি,, মোহনপুরে সার মজুদে অনিয়মের অভিযোগ, বাধা দিতে গিয়ে কৃষক আহত গৌরনদীতে পরিচ্ছন্ন ও শব্দদূষণমুক্ত কর্মপরিবেশ গঠনে উদ্বুদ্ধকরণ সভা রাজশাহীতে র‌্যাবের অভিযানে অপহৃত কিশোরী উদ্ধার পবায় মিজানুর-ইসমাইল সিন্ডিকেট প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে ভুয়া ভিডিও: দেবীগঞ্জে বিএনপির প্রতিবাদ ও সংবাদ সম্মেলন,,

মাহে রমজানে ইফতারিতে অন্যরকম স্বাদ, জমজমাট গৌরনদী স্ট্যান্ড

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৭৫ বার পড়া হয়েছে

 

পলাশ তালুকদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি:

পবিত্র মাহে রমজান উপলক্ষে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় জমে উঠেছে ইফতারির বাজার। প্রতিদিন বিকেল গড়াতেই বিভিন্ন দোকানে সাজানো হচ্ছে বাহারি সব ইফতার সামগ্রী। দূর-দূরান্ত থেকে পথচারী, যাত্রী ও স্থানীয়রা এখানে ভিড় করছেন পছন্দের খাবার কিনতে।

দোকানগুলোতে পাওয়া যাচ্ছে ভুনা ছোলা, মুড়ি, পিয়াজু, বেগুনি, আলুর চপ, সবজির বড়া, বার্গার, জিলাপিসহ নানা ধরনের মুখরোচক ইফতারি। সঙ্গে রয়েছে বিভিন্ন কোমল পানীয়। বিক্রেতারা জানান, প্রতি বছরের মতো এবারও তারা বিশেষ আয়োজন করেছেন ক্রেতাদের চাহিদা মাথায় রেখে।

রমজানজুড়ে এ কর্মচাঞ্চল্যে প্রাণ ফিরে পেয়েছে গৌরনদী স্ট্যান্ড এলাকা। ইফতারি প্রস্তুত ও বিক্রির এই মাসব্যাপী আয়োজন স্থানীয়দের কাছে প্রশংসিত হচ্ছে। ব্যবসায়ীরাও আশাবাদী, পুরো মাসজুড়ে ভালো বেচাকেনা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com