1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মার্কেটের ছাদে মিললো এক কিশোরীর ঝুলন্ত মরদেহ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
স্থানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, জহির উদ্দিন স্বপন দেবীগঞ্জে করতোয়া নদীতে পড়ে প্রাণ গেল দুই বছরের শিশু তানহার, বরিশাল সদরে ৯৫ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ও ইউনিফর্ম উজিরপুরে মৎস্যজীবীদের সঙ্গে মৎস্য ও প্রানী সম্পদ সচিবের মতবিনিময় উজিরপুরের ধামুড়ায় পলাশ কুন্ডুর সঙ্গে পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পর্যায়ের নেতারা উজিরপুরে পৌর মেয়র প্রার্থী সুমন মৃধার পূজা মন্ডপ পরিদর্শন রাজশাহী উপজেলা তানোরে পুকুরঘাট ও সরকারি খাসজমি দখল,আড়াই মাসেও নির্বিকার প্রশাসন রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভায় ৯ জনের মোবাইল ফোন খোয়া গেছে আগৈলঝাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের জন্য কম্পিউটার ও আইপিএস প্রদান  রাজশাহীতে পরিত্যক্ত বস্তায় মিলল ১০৩টি তাজা ককটেল

মার্কেটের ছাদে মিললো এক কিশোরীর ঝুলন্ত মরদেহ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৮৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি-রাজীব আহাম্মদঃ- নগরীর সদর রোডের কাকলীর মোড় সংলগ্ন সিটি কপোরেশনের মার্কেটের ছাদ থেকে এক কিশোরির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ। ওই কিশোরীর নাম রিয়া মনি (১৪)। সে নগরীর পলাশপুর এলাকার ৫ নম্বর মোহাম্মদপুরের সোহরাব মিয়ার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিটি কপোরেশনের মার্কেটের ছাদে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় মরদেহটি ঝুলতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে এটি আত্মহত্যা নাকি হত্যা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com