1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপি'র সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক"আনিসুর রহমান খোকন" - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:৩৫|
সংবাদ শিরোনামঃ
রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ২-নেতা এলাকাছাড়া ক্ষুদে শিশুদের হাতেই ‘দ্বীপকুঞ্জ’-এর উদ্বোধন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে কালকিনিতে স্ত্রীকে জবাই করে হত্যা”ঘাতক স্বামী গ্রেফতার” বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য; গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী দেবীগঞ্জে লক্ষীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথ বেহাল: কাদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা,, মাদারীপুরের চরনাচনায় মসজিদের নাম ভাঙিয়ে জমি দখলের পাঁয়তারা, সংঘর্ষের আশঙ্কা; আদালতে মামলা রাজশাহী তানোর থানায় আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা, প্রশংসায় ওসি এস এম মাসুদ পারভেজ। রাজশাহীতে ১ লাখ ৭৪ হাজার পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু ১০ সন্তানের কেউ খোঁজ নেন বৃদ্ধ বাবা-মায়ের, জোটে না দুবেলা খাবার রাজশাহী তানোরে নতুন সড়কের উদ্বোধন: সুশাসন ও সমন্বিত উন্নয়নের অঙ্গীকারে অধ্যাপক মুজিবুর রহমান

মাদারীপুর-৩ আসনে মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপি’র সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক”আনিসুর রহমান খোকন”

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫
  • ৮০২ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় মনোনয়ন পেয়েছেন কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।

এদিকে মনোনয়নের খবরটি ছড়িয়ে পড়লে কালকিনি ও ডাসার উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেন।

কালকিনি উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক বেপারী বলেন, ‘দলীয় গ্রহণযোগ্যতা, সাংগঠনিক দক্ষতা ও তৃণমূলের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার কারণে খোকন কর্মীদের আস্থার প্রতীক হয়ে উঠেছেন।

তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসা এই নেতা ১/১১-পরবর্তী দুঃসময়ে দলের পাশে ছিলেন বলিষ্ঠভাবে। জেল-জুলুম ও গুমসহ নানান ধরনের হয়রানি উপেক্ষা করে তিনি মাদারীপুরের বিএনপিকে সু-সংগঠিত রাখার জন্য কাজ করে গেছেন।

ত্যাগ-তিতিক্ষার মূল্যায়ন হিসেবে এবার তাকে গুরুত্বপূর্ণ এই আসনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানান তিনি।

মনোনয়ন পাওয়ার পর প্রতিক্রিয়ায় আনিসুর রহমান তালুকদার খোকন বলেন, ‘এই মনোনয়ন শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়, এটি তৃণমূল নেতাকর্মীদের ত্যাগ ও সংগ্রামের প্রতিফলন। মাদারীপুর-৩ আসনের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ে ধানের শীষকে বিজয়ী করতে সর্বাত্মক প্রচেষ্টা চালাব।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com