1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
ক্ষুদে শিশুদের হাতেই ‘দ্বীপকুঞ্জ’-এর উদ্বোধন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| সন্ধ্যা ৭:৩৪|
সংবাদ শিরোনামঃ
রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ২-নেতা এলাকাছাড়া ক্ষুদে শিশুদের হাতেই ‘দ্বীপকুঞ্জ’-এর উদ্বোধন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে কালকিনিতে স্ত্রীকে জবাই করে হত্যা”ঘাতক স্বামী গ্রেফতার” বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য; গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী দেবীগঞ্জে লক্ষীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথ বেহাল: কাদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা,, মাদারীপুরের চরনাচনায় মসজিদের নাম ভাঙিয়ে জমি দখলের পাঁয়তারা, সংঘর্ষের আশঙ্কা; আদালতে মামলা রাজশাহী তানোর থানায় আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা, প্রশংসায় ওসি এস এম মাসুদ পারভেজ। রাজশাহীতে ১ লাখ ৭৪ হাজার পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু ১০ সন্তানের কেউ খোঁজ নেন বৃদ্ধ বাবা-মায়ের, জোটে না দুবেলা খাবার রাজশাহী তানোরে নতুন সড়কের উদ্বোধন: সুশাসন ও সমন্বিত উন্নয়নের অঙ্গীকারে অধ্যাপক মুজিবুর রহমান

ক্ষুদে শিশুদের হাতেই ‘দ্বীপকুঞ্জ’-এর উদ্বোধন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ২৩ বার পড়া হয়েছে

 

নড়াইল প্রতিনিধিঃ-

নড়াইলের অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে পর্যটক, দর্শনার্থী ও গলফারদের জন্য নির্মিত নতুন অবকাশকেন্দ্র ‘দ্বীপকুঞ্জ’-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ব্যতিক্রমী এই আয়োজনে মাত্র ৬ ও ৭ বছর বয়সী দুই শিশু আয়াত ইমরান শিযা ও আয়রা ইমরান সিহা-এর হাত দিয়ে উদ্বোধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইরফান আহমেদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের প্রতিষ্ঠাতা, ট্যুরিজম রিসোর্ট ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ট্রিয়াব)-এর প্রতিষ্ঠাতা সভাপতি, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই)-এর সাবেক আন্তর্জাতিক ভাইস প্রেসিডেন্ট এবং বাংলাদেশ গলফ ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য খবির উদ্দিন আহমেদ। এছাড়া রিসোর্টের কর্মকর্তা-কর্মচারী, ক্ষুদে গলফার, স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, তাঁদের অভিভাবক এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে খবির উদ্দিন আহমেদ বলেন, শৈশব থেকেই নেতৃত্বের বীজ রোপণ করতে হয়। ভবিষ্যৎ প্রজন্মকে আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিশুদের সম্পৃক্ততার বিকল্প নেই। তিনি জানান, দেশ-বিদেশে যুব নেতৃত্ব বিকাশে কাজ করার অভিজ্ঞতা থেকেই ক্ষুদে গলফার ও স্থানীয় শিক্ষার্থীদের নিয়ে এই ব্যতিক্রমী উদ্বোধনের আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, অরুনিমা রিসোর্টে আগত পর্যটক ও গলফারদের জন্য আন্তর্জাতিক মানের আবাসন, প্রকৃতিনির্ভর পরিবেশ এবং আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ধারাবাহিকভাবে নতুন অবকাঠামো যুক্ত করা হচ্ছে। ‘দ্বীপকুঞ্জ’ সেই পরিকল্পনারই একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

সভাপতির বক্তব্যে সিইও ইরফান আহমেদ বলেন, অতিথিদের জন্য শুধু আবাসন নয়, বরং প্রকৃতির মাঝে একটি স্মরণীয় ও আনন্দময় অভিজ্ঞতা নিশ্চিত করাই তাঁদের লক্ষ্য। পরিবার, বন্ধু ও করপোরেট অতিথিদের জন্য অরুনিমা রিসোর্টকে একটি পূর্ণাঙ্গ অবকাশকেন্দ্র হিসেবে গড়ে তুলতে নিয়মিত নতুন নতুন পর্যটন ও বিনোদন সুবিধা সংযোজন করা হচ্ছে।

উদ্বোধন শেষে অতিথিরা ‘দ্বীপকুঞ্জ’ পরিদর্শন করেন এবং এর নান্দনিক স্থাপত্য, প্রাকৃতিক পরিবেশ ও আধুনিক সুযোগ-সুবিধার ভূয়সী প্রশংসা করেন।

আয়োজকদের মতে, দুই ক্ষুদে শিশুর হাতে উদ্বোধনের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন, সম্ভাবনা ও নেতৃত্বের প্রতি আস্থা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে সমাজকে এই বার্তাও দেওয়া হয়েছে যে, আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব, তাই তাদের বিকাশে ছোটবেলা থেকেই উৎসাহ ও সুযোগ সৃষ্টি করা প্রয়োজন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com