1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
দেবীগঞ্জে লক্ষীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথ বেহাল: কাদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা,, - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| সোমবার| দুপুর ১২:১০|
সংবাদ শিরোনামঃ
রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের ২-নেতা এলাকাছাড়া ক্ষুদে শিশুদের হাতেই ‘দ্বীপকুঞ্জ’-এর উদ্বোধন অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবে কালকিনিতে স্ত্রীকে জবাই করে হত্যা”ঘাতক স্বামী গ্রেফতার” বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে সরকারের খরচ প্রায় শূন্য; গত বিশ্বকাপে মধ্যস্বত্বভোগীর মাধ্যমে লেনদেন হয়েছিল প্রায় ১৪০ কোটি টাকা: তথ্যমন্ত্রী দেবীগঞ্জে লক্ষীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথ বেহাল: কাদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা,, মাদারীপুরের চরনাচনায় মসজিদের নাম ভাঙিয়ে জমি দখলের পাঁয়তারা, সংঘর্ষের আশঙ্কা; আদালতে মামলা রাজশাহী তানোর থানায় আইন-শৃঙ্খলা রক্ষায় সক্রিয় ভূমিকা, প্রশংসায় ওসি এস এম মাসুদ পারভেজ। রাজশাহীতে ১ লাখ ৭৪ হাজার পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু ১০ সন্তানের কেউ খোঁজ নেন বৃদ্ধ বাবা-মায়ের, জোটে না দুবেলা খাবার রাজশাহী তানোরে নতুন সড়কের উদ্বোধন: সুশাসন ও সমন্বিত উন্নয়নের অঙ্গীকারে অধ্যাপক মুজিবুর রহমান

দেবীগঞ্জে লক্ষীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রবেশপথ বেহাল: কাদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা,,

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

 

মোঃ মোমিন ইসলাম সরকার,দেবীগঞ্জ পঞ্চগড় প্রতিনিধিঃ-

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ৯ নম্বর দেবীডুবা ইউনিয়নের লক্ষীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটক এবং ফটকের পাশের সড়কের বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ পথচারীরা। সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের প্রবেশপথে পানি ও কাদা জমে থাকায় কোমলমতি শিক্ষার্থীদের পরিচ্ছন্ন পোশাকে বিদ্যালয়ে প্রবেশ করা প্রায় অসম্ভব হয়ে পড়ে।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের মূল ফটকের সামনের সড়কে দীর্ঘদিন ধরে খানাখন্দ ও জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির সময় পুরো এলাকাটি কাদায় পরিণত হয়। ফলে শিক্ষার্থীদের কাদা-পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হচ্ছে। অনেকের পোশাক ও জুতা নষ্ট হয়ে যাচ্ছে, যা শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য প্রতিদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তার এই বেহাল অবস্থার কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। বিকল্প কোনো চলাচলের পথ না থাকায় বাধ্য হয়েই সবাইকে এই ঝুঁকিপূর্ণ ও কাদাময় পথ ব্যবহার করতে হচ্ছে।

এলাকাবাসীর দাবি, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপথের এমন করুণ অবস্থা অত্যন্ত দুঃখজনক। শিক্ষার্থীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে দ্রুত রাস্তা সংস্কার এবং বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের অংশ চলাচল উপযোগী করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

স্থানীয়দের আশা, কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com