1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুর-৩ আসনের অবৈধ ব্যানার–ফেস্টুন অপসারণে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| বিকাল ৫:৩৪|
সংবাদ শিরোনামঃ
উজিরপুরে মৎস্য বিভাগের অভিযানে অর্ধকোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ মোহনপুরে বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহমেদ চৌধুরীর মৃত্যুতে দোয়া ও স্মরণসভা দেবীগঞ্জের বিষপানি ডারার পাড়ে রাস্তা ধসে জনদুর্ভোগ চরমে, নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কায় বাড়িঘর; দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি,, দেবীগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, সীমানা প্রাচীর ভেঙে ৭২ হাজার টাকার টিন-পিলার লুট; ৭ জনের বিরুদ্ধে এজাহার কালিয়া উপজেলা পরিষদের আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পঞ্চগড়ের দেবীগঞ্জে এক রাতে ৯টি গরু চুরি, ক্ষতি প্রায় ৬ লাখ টাকা মাদারীপুরে এআই প্রযুক্তি ব্যবহার করে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে ৫ কোটি টাকার মানহানি মামলা গৌরনদী’র সরিকলে পূবালী ব্যাংকের উদ্যোগে বাংলা কিউআর ক্যাম্পেইন মাদারীপুরের ডাসারে গ্রাম আদালতের ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত মুষলধারে বৃষ্টিতে শাক-সবজি বিনষ্ট, বাজারে চড়া দাম

মাদারীপুর-৩ আসনের অবৈধ ব্যানার–ফেস্টুন অপসারণে উপজেলা প্রশাসনের বিশেষ অভিযান

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৪৬ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে মাদারীপুর-০৩ আসনের কালকিনি ও ডাসার উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা অনুযায়ী রোববার (১৪ ডিসেম্বর) সকাল থেকে কালকিনি ও ডাসার উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলগুলোতে ঝুলে থাকা অবৈধ ব্যানার, ফেস্টুন, পোস্টার অপসারণ করা হয়। এ অভিযানে প্রশাসনের একাধিক টিম অংশ নেয়।

নির্বাচন কমিশন এক প্রজ্ঞাপনের মাধ্যমে সম্ভাব্য সকল প্রার্থীকে গত ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টার মধ্যে নির্বাচনী এলাকার সব ধরনের প্রচার সামগ্রী—পোস্টার, ব্যানার, দেয়াল লিখন, বিলবোর্ড, গেট, তোরণ, প্যান্ডেল ও আলোকসজ্জা—নিজ নিজ খরচ ও দায়িত্বে অপসারণের নির্দেশ প্রদান করে। নির্ধারিত সময়ের মধ্যে এই নির্দেশনা বাস্তবায়নে ব্যর্থ হলে উপজেলা প্রশাসন বাধ্য হয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com