1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুর রাজৈরে দুইজন এজাহার ভুক্ত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
উপজেলা নির্বাহী অফিসার ও ইউআরটি সদস্যদের প্রকল্পের পেনড্রাইভ প্রদান চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে’—গৌরনদীর খাঞ্জাপুরে মাদকবিরোধী মোটর শোভাযাত্রা মাদকবিরোধী অভিযানে সরগরম এয়ারপোর্ট থানা, গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের আকস্মিক তল্লাশি কালকিনিতে সাংবাদিকের ওপর হামলা, স্বাধীন সাংবাদিকতায় আঘাত—দোষীদের গ্রেপ্তারের দাবি” ভোলায় কোস্ট গার্ডের অভিযানে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ৪ ডাকাত আটক একজন শিক্ষার্থী, একটি বৃক্ষ: গৌরনদীতে ১৫ হাজার চারা বিতরণের উদ্যোগ অপরাধ রুখতে শিক্ষার্থীদের নিয়ে গৌরনদীতে পুলিশের সচেতনতামূলক সভা আগৈলঝাড়ায় ১৪ শিক্ষা প্রতিষ্ঠানে ৫ হাজার ১৮৭ ফলজ চারা বিতরণ ৪২ পিস নেশাজাতীয় ইনজেকশন ও ২ কেজি গাঁজা উদ্ধার, বরিশালে গ্রেপ্তার ৩৭ দেবীগঞ্জে স্বাস্থ্যকেন্দ্রে জনবল ও ওষুধ সংকট,,

মাদারীপুর রাজৈরে দুইজন এজাহার ভুক্ত ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : রবিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬২৮ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক-মাদারীপুর।মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ডাকাতি মামলার এজাহার ভুক্ত পলাতক আরো দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে রাজৈর থানার পুলিশ।

শনিবার (৯ সেপ্টেম্বর)২০২৩ ইং তারিখ রাতে উপজেলার টেকেরহাট ও নয়ানগর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার নরারকান্দী গ্রামের সাইদুল বেপারীর ছেলে সাগর বেপারী(২৭) ও খালিয়া গ্রামের আশরাফ আলী শেখের ছেলে শহর আলী শেখ (২৮)।

রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন জানান, গত বৃহস্পতিবার (৭সেপ্টেম্বর) রাতে উপজেলার রাজেন্দ্রী দ্বারাদিয়া হতে ইশিবপুরগামী রাস্তার পাশের একটি মেহগনি বাগান থেকে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে গ্রেপ্তার করা হয়।এসময় আরো ৫/৬ জন ডাকাত পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

গ্রেপ্তারকৃত ডাকাতদের কাছ থেকে একটি রাম দা, একটি লোহার তৈরি শাবল, দুইটি সেলাই রেঞ্জ, একটি লোহার তৈরি কাটার, একটি লোহার তৈরি দা, ডাকাতদের বহনকারী একটি ইজিবাইক, ২টি স্ক্রু ড্রাইভার, ২টি প্লাস উদ্ধার করা হয়।

পরে তাদের জবানবন্দি অনুযায়ী ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করে- ৪-ডাকাতকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

এরেই ধারাবাহিকতায় পরবর্তী অভিযান পরিচালনা করে এজাহার ভুক্ত আরো ২ জন পলাতক ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেফতারকৃত ডাকাতদের (১০সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com