1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে ২০০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার প্রত্যয়ে চরলক্ষ্মীপুরে তরুণদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ আগৈলঝাড়ায় ওসির নাম ও সিল ব্যবহার করে প্রতারণার চেষ্টা, সতর্ক করলেন ওসি মাদারীপুরে ডেঙ্গু প্রতিরোধে মাঠে ‘নিচিচা’, লিফলেট বিতরণে সচেতনতার বার্তা ডাসারে পরকীয়ার জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ১ দুই যুগের অবহেলা কাটিয়ে প্রাণ ফিরছে বরিশাল সদর উপজেলা পরিষদের পুকুরে গৌরনদীতে মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করলেন প্রকৌশলী আলতাফ, সংবর্ধিত পাঁচ কৃতী শিক্ষার্থী গৌরনদীতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে প্রস্তুতি, সভায় জেলা-উপজেলা নেতারা মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও আরেক নারীর বিরুদ্ধে পরিবারের অভিযোগ আগৈলঝাড়ায় জমি বিরোধে যুবককে নির্যাতনের অভিযোগ, লুটের দাবি পরিবারের বানারীপাড়ায় সেফটি ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

মাদারীপুরে ২০০ কেজি গাঁজাসহ দুইজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৪৯ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিউজ ডেস্ক মাদারীপুরঃ-

মাদারীপুরে ২০০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারীকে যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ও সদর থানা পুলিশ।

গ্রেফতারকৃতের আসমীরা হলেন-মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি এলাকার মৃত্যু মতলেন দর্জির ছেলে নান্নু দর্জি(৬২), অপর আসামি একই এলাকার মৃত্যু ধলু দর্জির ছেলে নুরু দর্জি(৪২)।

এসময় এনামুল দর্জি ও সুমন দর্জি নামের দুইজন মাদক ব্যবসায়ী ঘটনা স্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়

এবিষয়ে শনিবার (২৭ সেপ্টেম্বর) ক্রাইম এন্ড (অপ) মাদারীপুর জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে ঝিকরহাটি এলাকায় অভিযান চালিয়ে দুইশত কেজি গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে থানা পুলিশ ও ডিবির টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটির নান্নু দর্জির বাড়িতে মাদক কারবারি দুর্গাপূজা উপলক্ষে গাঁজা বিক্রির জন্য অবস্থান করছে।

এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৯টি প্লাস্টিকের বস্তায় ৫০টি প্যাকেটে ২০০ কেজি গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। যাহার বাজার মূল্য প্রায় ৪০লক্ষ টাকা।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদারীপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গ্রেফতারকৃত আসামি ও পলাতকরা পেশাদার মাদক কারবারি। তারা দীর্ঘদিন যাবৎ মাদারীপুরের বিভিন্ন এলাকায় অবৈধ মাদকদ্রব্য বিক্রি করে আসছে।

গ্রেফতারকৃত এবং পলাতক আসামিদের মধ্যে এনামুল দর্জির নামে মাদকসহ ৯টি মামলা রয়েছে। এছাড়াও অন্যান্য আসামিদের নামে মাদকসহ একাধিক মামলা রয়েছে। পলাতক আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com