1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে হাতকড়া সহ পালাতক আসামি ২০ দিন প‌রে গ্রেপ্তার - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
গৌরনদীতে মহিলা সমাবেশে স্বপন, নারীর অগ্রযাত্রায় সমঅধিকার ও সুযোগ নিশ্চিতের আহ্বান আগৈলঝাড়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা অর্থনীতির পুনরুত্থানের জন্য চীনের বন্ধুত্ব বাংলাদেশের জন্য অগ্রাধিকার -জহির উদ্দিন স্বপন স্বামীর জীবন বাঁচাতে কিডনি দিচ্ছেন স্ত্রী, সুস্থতার আশায় প্রার্থনায় স্বজনরা ২৭ বছর পর” এরশাদ শিকদারের ফাঁসির মামলার ২ নম্বর আসামি জয়নাল গ্রেফতার পুলিশের এক অভিযানের রেশ কাটতে না কাটতেই আরেক অভিযান, আগৈলঝাড়ায় ২ হাজার ১০ পিস ইয়াবাসহ আটক ৪ সাহিত্য-সংস্কৃতির চর্চায় অবদানের স্বীকৃতি অধ্যাপক আবদুল হাকিম ও মো. জাহাঙ্গীর হোসেন ফকিরকে সংবর্ধনা বানারীপাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ মাদারীপুরে ঢাকা বরিশাল মহাসড়কে লাবিবা পরিবহন খাদে”অলৌকিকভাবে রক্ষা পেলেন যাত্রীরা আড়িয়াল খাঁর ভাঙনে বিপর্যস্ত জনপদ পরিদর্শন, নদীভাঙন রোধে দ্রুত উদ্যোগের আশ্বাস জহির উদ্দিন স্বপনের

মাদারীপুরে হাতকড়া সহ পালাতক আসামি ২০ দিন প‌রে গ্রেপ্তার

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫
  • ৩২২ বার পড়া হয়েছে

মোঃ হেমায়েত হোসেন খান,নিজস্ব প্রতিবেদকঃ-মাদারীপুরের কালকিনিতে হাতকড়াসহ মাদক মামলার পালিয়ে যাওয়া আসামীকে ২০ দিন পরে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) দুপুরে মাদারীপুর আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম সোহেল রানা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১০ এপ্রিল রাতে কালকিনি মাছ বাজার এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। এসময় আসামীকে হাতে হাতকড়া পরানোর পর পুলিশের ওপর হামলা চালায় তাদের সহযোগীরা। পরে পুলিশের কাছ থেকে আসামিদের ছিনিয়ে নেওয়া হয়।

এসময় ৪ পুলিশ সদস্য আহত হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ২৭ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশ পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে চেকপোস্ট বসায় এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় গত ২৯ এপ্রিল রাতে নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ হতে আসামি আল আমিনকে গ্রেপ্তার করা হয়। এ মামলায় ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামি আল আমিনের নামে কালকিনি থানায় অস্ত্র, মাদক, চাঁদাবাজি সহ ১০ টি মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com