1. admin@protidinercrime.com : admin :
  2. protidinercrime@gmail.com : প্রতিদিনের ক্রাইম ডেস্ক : প্রতিদিনের ক্রাইম ডেস্ক
মাদারীপুরে সরকারী স্কুলে ভর্তির পরেও বাতিল করায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন - Protidiner Crime - প্রতিদিনের ক্রাইম
[english_date]| [bangla_date]| [bangla_season]| [bangla_day]| [bangla_time]|
সংবাদ শিরোনামঃ
রামপাল থানা পুলিশের অভিযানে চোরাই মাল সহ আসামি গ্রেফতার মাদারীপুরের ডাসারে বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপন গৌরনদীর বার্থী ইউনিয়ন পরিষদ পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারি গৌরনদী কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন গৌরনদীতে বিশ্ব হাতধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা আগৈলঝাড়ায় ছাত্রলীগ সভাপতি মিন্টু গ্রেফতার। বোদায় সিজারিয়ানের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিকের বৈধতা ও চিকিৎসাসেবা নিয়ে প্রশ্ন মঠবাড়িয়ায় এসআরবি-৮-এর অভিযানে গ্রেপ্তার ১৫ মামলার আসামি, ডাকাত দলের সরদার দাবি মাদারীপু‌রে তাইজুল হত্যার ঘটনায় অর্ধশতাধিক বসতবাড়িতে হামলা,ভাংচুর অগ্নিসংযোগ আগৈলঝাড়ায় শতবর্ষী লক্ষ্মীদশহরা মেলা, গৈলা মাঠে হাজারো মানুষের ঢল

মাদারীপুরে সরকারী স্কুলে ভর্তির পরেও বাতিল করায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন

প্রতিনিধিঃ
  • আপডেট সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৬ বার পড়া হয়েছে

 

মোঃ হেমায়েত হোসেন খান
নিউজ ডেস্ক মাদারীপুর।

মাদারীপুরে সরকারী স্কুলে ভর্তির পরেও বাতিল করায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন  কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে মাদারীপুর জেলা প্রশাসক কার্যালযের সামনে এ অনশন  কর্মসূচি পালন করা হয়।

অন্যশন কর্মসূচিতে শিক্ষার্থীরা বলেন, আমারা ইউনাইটেড ও ডনোভান সরকারী বিদ্যালয়ে ভর্তির জন্য অনলাইনে আবেদন করলে লটারীতে বিজয়ী হলেও স্কুল কর্তৃপক্ষ ভর্তির জন্য আমাদেরকে ফোন দিয়ে পূর্বের স্কুলের ছারপত্র সহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করতে বলেন। আমরা তাদের কথা মোতাবেক সমস্ত কাগজপত্র নিয়ে স্ব-শরীরে স্কুলে উপস্থিত হয়ে ভর্তির ফি দিয়ে ভর্তি সম্পূর্ন করে আসি।

পরবর্তীতে ভর্তি কনফার্ম করার ৩ দিন পরে আমাদেরকে ফোনের মাধ্যমে জানানো হয় স্কুলে যাওয়ার জন্য। আমরা আমাদের অভিভাবকদের নিয়ে স্কুলে গেলে, তারা জানায় আপনাদের সন্তানদের ভর্তি বাতিল করা হয়েছে। আমরা কারন জানতে চাইলে তারা বলেন,বাচ্চাদের বয়স কম বা বেশির কারনে আপনাদের সন্তানদের ভর্তি বাতিল করা হয়েছে।

অনলাইনে আবেদন করার সময় আমরা সন্তানদের জন্ম নিবন্ধন এবং জন্ম তারিখ সহ অন্যান্য তথ্য দিয়ে আবেদন ফরম পুরন করেছি, যদি বয়সের করনে বাতিল হয় তাহলে অনলাইন লটারিতে কি ভাবে উত্তীর্ন করা হইল? এতে আমাদের সন্তানদের মানসিক ভাবে ভেঙ্গে পড়াসহ পড়াশোনার উপর অনিহা চলে আসে,,যা তাদের ভবিষ্যতের জন্য বিপর্যয় নেমে আসতে পারে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ ক্যাটাগরির আরো নিউজ
© All rights reserved ©2024 protidinercrime.com